শিরোনাম :
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে আকাশে মেঘের ঘনঘটা : হাওরপাড়ে কৃষকের চোখে কান্নার জল হাওরবাসীর আহাজারি: নির্বাচনের সময় নেতাদের অভাব নেই, বিপদের সময় কেউ নেই বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনগনের জীবনযাত্রা : শিক্ষা র্থীদের পড়াশুনা মারাত্মকভাবে ব্যাহত ৬০ বিজিবির অভিযানে ৮৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় ২ ডজন মামলার আসামি রেজাউলের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাওয়ের হুমকি আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

টিকটকে চাকরির প্রলোভন : অশ্লীল ভিডিও ছড়িয়ে ৭ লাখ টাকা হাতিয়ে নেয়া প্রতারক গ্রেফতার

Reporter Name / ১৫২ Time View
Update : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

কুমিল্লা প্রতিনিধি : টিকটকে চাকরির প্রলোভন দেখিয়ে নারীর ব্যক্তিগত ছবি সংগ্রহ, সেগুলো বিকৃত করে অশ্লীল ছবি ও ভিডিও তৈরি এবং তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়কারী প্রতারক চক্রের মূল হোতা মো. আব্বাস (৩৮)-কে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

র‍্যাব জানায়, কুমিল্লার দেবিদ্বারের এক নারী ৫ নভেম্বর র‍্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পে অভিযোগ করেন। তিনি জানান, কয়েকজন প্রতারক টিকটকের মাধ্যমে যোগাযোগ করে অনলাইনে আকর্ষণীয় চাকরির প্রলোভন দেখায়। রেজিস্ট্রেশনের কথা বলে তারা ওই নারীর ছবি ও তথ্য সংগ্রহ করে পরে তা এডিট করে অশ্লীল ছবি ও ভিডিও বানায়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে মোট ৭ লাখ টাকা হাতিয়ে নেয়।

টাকা দেওয়ার পরও চক্রটি আরও টাকা দাবি করলে তারা ভুক্তভোগীর ফেসবুক আইডি হ্যাক করে, প্রোফাইল পিকচারে অশ্লীল ছবি আপলোড করে এবং ভিডিও ছড়িয়ে দেয়। অভিযোগ পাওয়ার পর র‍্যাব ছায়া তদন্ত শুরু করে।

গোপন সংবাদের ভিত্তিতে ২১ নভেম্বর রাতে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি দল ভোলার তজুমদ্দিন উপজেলার গোলকপুর এলাকায় অভিযান চালিয়ে আব্বাসকে গ্রেফতার করে। এসময় প্রতারণায় ব্যবহৃত ২টি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আব্বাস ভোলার দক্ষিণ আড়ালিয়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্বাস স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ প্রতারক চক্র গড়ে তুলে অনলাইনে চাকরির প্রলোভন দেখিয়ে নারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতেন। পরে আইডি হ্যাক করে অশ্লীল কনটেন্ট ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায় করাই ছিল তাদের প্রধান উদ্দেশ্য।

গ্রেফতারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দেবিদ্বার থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক