শিরোনাম :
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে আকাশে মেঘের ঘনঘটা : হাওরপাড়ে কৃষকের চোখে কান্নার জল হাওরবাসীর আহাজারি: নির্বাচনের সময় নেতাদের অভাব নেই, বিপদের সময় কেউ নেই বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনগনের জীবনযাত্রা : শিক্ষা র্থীদের পড়াশুনা মারাত্মকভাবে ব্যাহত ৬০ বিজিবির অভিযানে ৮৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় ২ ডজন মামলার আসামি রেজাউলের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাওয়ের হুমকি আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

ড্যাব সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সফর ও সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন 

Reporter Name / ১৭৪ Time View
Update : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : “সবার জন্য স্বাস্থ্য এবং সর্বজনীন চিকিৎসা আমাদের অঙ্গিকার” এই শ্লোগান কে সামনে রেখে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সফর ও সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন ডাঃ শাকিলুর রহমান।

আজ শনিবার দুপুর ১ টায় ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে ২৫০ শয্যার সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ড্যাবের সাংগঠনিক সম্পাদক ডা. শাকিলুর রহমান।

আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ডা:সুজিত সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ড্যাবের সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ সাকিব আব্দুল্লাহ চৌধুরী,ডাঃ সৈয়দ নাফি মাহদী।

সভায় বক্তব্য রাখেন, হাসপাতালের তত্ত্বাবধায়ক উপ-পরিচালক ডাঃ মাহবুবুর রহমান,সুনামগঞ্জের সিভিল সার্জন ডাঃ জসিম উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন, শিশু বিশেষজ্ঞ ডাঃ আবুল কালাম,এনামুল হক খান, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ বিষ্ণু প্রসাদ চন্দ, ডাঃ মাহমুদুর রহমান রকি, ডেন্টাল সার্জন ডাঃ অসীত কুমার রায়, ইএনটি বিশেষজ্ঞ ডাঃ আক্তারুজ্জামান আকন্দ, গাইনী বিশেষজ্ঞ ডাঃ লিপিকা দাস, ইমারজেন্সি মেডিকেল অফিসার ডাঃ জহর লাল শিপলু, নিলুফা ইয়াসমিন, লোপা দত্ত।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, তারেক রহমান আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়ার জন্য আমাদেরকে কাজ করার আহবান জানিয়েছেন। পাশাপাশি আগামী জাতীয় ত্রয়োদশ নির্বাচনে জাতীয়তাবাদী দলকে নির্বাচিত করার জন্য কাজ করতে হবে।

যারা স্বাচিপ এর সদস্য ছিল তারা কোনক্রমেই ড্যাব এর সদস্য হতে পারবে না। সুনামগঞ্জে দীর্ঘ ১৭ বছর যাবৎ ড্যাবের কার্যক্রম ছিল না বল্লেই চলে। সুনামগঞ্জের প্রতিটি উপজেলা ও ইউনিয়নে কমিটি গঠন করতে হবে।

অনুষ্ঠান শেষে সদস্য ফরম সংগ্রহ করেন ডা: নিশাত তাসনিম, ডাঃ সুজিত সরকার, ডা:মো:রফিকুল ইসলাম,ডাঃ জাহাঙ্গীর আলম, ডাঃ অসীত কুমার রায়, ডাঃ নিলুফা ইয়াসমিন, ডাঃ সায়েম রেজা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক