সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

তাহিরপুরে বিএনপির কাউন্সিলে ভোট প্রয়োগে বিএনপি কর্মীকে কুপিয়ে জখম

Reporter Name / ১৯০ Time View
Update : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপির কাউন্সিলে ভোট প্রয়োগে বিএনপি কর্মীকে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে ফ্যাসিস্ট নেতা নবাব মিয়া গংদের বিরুদ্ধে।

আহত বিএনপি কর্মীর নাম ইসমাইল মিয়া (৩০)। সে আমতৈইল গ্রামের আব্দুল হেকিমের ছেলে। গুরুত্বর আহত ইসমাইল মিয়াকে প্রথমে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় তাকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে রেফার করেন। পরে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আজ সোমবার দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন। সিলেট হাসপাতালে ইসমাইল মিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,গুটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপির কাউন্সিলে ভোট প্রয়োগ করতে গিয়ে ফ্যাসিস্ট নেতার ধারালো অস্ত্রের কুপে গুরুত্বর আহত হয়েছেন বিএনপি কর্মী ইসমাইল মিয়া। আহত হওয়ার খবর পেয়ে ইসমাইল মিয়ার বোন ঘটনাস্থলে পৌঁছা মাত্রই তার ওপর হামলা চালিয়ে আহত করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আহত বিএনপি কর্মী ইসমাইল মিয়া জানান, ঘটনার দিন সকালে ভোট প্রয়োগ করার জন্য গুটিলা ভোট কেন্দ্রে যাওয়া মাত্রই একই ইউনিয়নের হলহলিয়া গ্রামের সমছু মিয়ার ছেলে জাকির হত্যা মামলার আসামি নবাব মিয়া তার ভাই মুক্তার মিয়া, নবাব মিয়ার ছেলে আল আমিন, নুরুল আমিন, রুহুল আমিন, খোকন মিয়া গংরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আমাকে রক্তাক্ত জখম করেছে। আমি চিকিৎসাধীন থাকায় খালি বাড়ি পেয়ে আমার পরিবারের লোকজনকে প্রাননাশের হুমকি দিচ্ছে। বর্তমান আমরা জানমালের নিরাপত্তাহীনতায় ভূগছি।

নবাব মিয়ার মোবাইল ফোনে একাদিক বার ফোন করেও কোন উত্তর পাওয়া যায়নি। তাই বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউপি চেয়ারম্যান মো জুনাব আলী জানান,বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির কাউন্সিলের দিন আওয়ামীলীগ নেতা নবাব মিয়ার হামলায় বিএনপি কর্মী ইসমাইল মিয়া গুরুত্বর আহত হয়েছেন। আমি শুনেছি ইসমাইল মিয়ার স্ত্রীর উপর হামলার ঘটনায় ইসমাইল মিয়ার উপর হামলা হয়েছে।

এ বিষয়ে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক