মো সোহরাব আলী, তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি : তেঁতুলিয়া উপজেলা এলজিইডি কর্তৃক আয়োজিত গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৬ নভেম্বর সকাল ৯.৩০ টায় তেঁতুলিয়া উপজেলা হল রুম আয়োজিত গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহির খসরু, পঞ্চগড় জেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরএর প্রকৌশলী মাহমুদ জামান, আলোচক জিআইএস এনালিস্ট বেটস মোঃ মাহফুজুর রহমান, তেঁতুলিয়া উপজেলা প্রকৌশল মোঃ ইদ্রিস আলী, কৃষি কর্মকর্তা, সাবরিনা আফরিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও মাইদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রঞ্জন, তিরনই হাট ইউপির চেয়ার ম্যান আলমগির হোসাইন, ভজনপুর ইউপির চেয়ারম্যান মোসলেম উদ্দীন, দেবনগর ইউপির চেয়ার ম্যান সোলেমান আলী,তেতুলিয়া ইউপির চেয়ার ম্যান মাসুদ করিম সিদ্দিক, মো, সোহরাব আলী, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, সমন্বয়ক ওবায়দুল হক সহ বিভিন্ন সরকারী কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক দলের নেতা কর্মী বৃন্দ। এ কর্মশালা ৪০ জন ব্যক্তি অংশ গ্রহণ করেন।