খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তিরনই হাট ইউনিয়ন পরিষদের উদ্দেগে চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে ফকির পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে মন্ডল পাড়া যুব একাদশ ১-০ গোলে বীরমুক্তি মকবুল হোসেন একাদশ কে পরাজিত করে। ফাইনালে জয়লাভ করেছে।
মোঃ আলমগীর হোসেন চেয়ারম্যান ২ নং তিরনই হাট ইউনিয়ন পরিষদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার গন মানুষের নেতা কেন্দ্রীয় বি এন পির আন্তজাতিক সম্পাদক ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির সরকার। তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু, তেতুলিয়া উপজেলা সহকারী কমিশনার( ভুমি) এস এম আকাশ
তেঁতুলিয়া মডেল থানার অফিসাস ইনর্চাজ মোঃ মুসা মিয়া, উপজেলা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রন্জু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাইদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিক কাবুল, তিরনই হাট বিএনপির সভাপতি আব্দুল রাজ্জাক আমান, ফকির পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক সহ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক, অনলা ইন জুয়া ক্যাসিনো, মোবাইল গ্যাম, মোবাইল আসক্তি থেকে যুব সমাজকে খেলামুখী করতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এই খেলার মাধ্যমে সামাজিক নোংরামি, অপসংস্কৃতি দূর হবে। সবাই খেলা মুখী হবে। মেধা ও মননের বিকাশ লাভ করবে। আগামীতে আরো বড় পরিসরে খেলা অনুষ্ঠিত হবে বলে আশা আয়োজকদের।
খেলাকে ঘিরে স্থানীয়দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ফুটবলপ্রেমী দর্শকরা উপভোগ করেন দারুণ এক ফাইনাল ম্যাচ।