শিরোনাম :
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে আকাশে মেঘের ঘনঘটা : হাওরপাড়ে কৃষকের চোখে কান্নার জল হাওরবাসীর আহাজারি: নির্বাচনের সময় নেতাদের অভাব নেই, বিপদের সময় কেউ নেই বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনগনের জীবনযাত্রা : শিক্ষা র্থীদের পড়াশুনা মারাত্মকভাবে ব্যাহত ৬০ বিজিবির অভিযানে ৮৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় ২ ডজন মামলার আসামি রেজাউলের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাওয়ের হুমকি আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড

Reporter Name / ৯৮ Time View
Update : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

খাদেমুল ইসলাম, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : হিমালয় কন্যা খ্যাত দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে তেঁতুলিয়া গত ১০ দিন ধরে দিন ও রাতের তাপমাত্রা ওঠানামা করছে। দিনে গরম থাকলেও রাতে বেশ শীত পড়ছে।

গত ১০ দিনে এ জেলার দিনের তাপমাত্রা সর্বোচ্চ ২৯ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করলেও রাতের তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রির ঘরে ওঠানামা করছিল।

রবিবার ২৩ নভেম্বর এক লাফে ২ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে তাপমাত্রা। সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

একই সঙ্গে বাতাসের আর্দ্রতা ছিল ৭৬ শতাংশ। এ কারণে ভোর পর্যন্ত হালকা কুয়াশা দেখা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উঁকি দেয় সূর্য।

স্থানীয়রা বলছেন, দিনভর ঝলমলে রোদ আর গরম থাকলেও রাতে কমে যাচ্ছে তাপমাত্রা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, রবিবার ২৩ নভেম্বর তেঁতুলিয়া দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ ডিগ্রি সেলসিয়াস। যা রাতে কমে গিয়ে রোববার সকালের রেকর্ড হয়েছে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক