মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি : তেঁতুলিয়া উপজেলায় যুবকদেরকে মাদক থেকে দূরে রাখা এবং মাদকের করাল গ্রাস থেকে মুক্ত রাখার জন্য সচেতনতামূলক ভলিবল খেলার আয়োজন করা হয় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পঞ্চগড় কর্তৃ ক যৌথভাবে আয়োজিত মাদকবিরোধী ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। মাদকবিরোধী এ ভলিবল টুর্নামেন্টে ৪ টি দল অংশগ্রহণ করে ফাইনাল খেলা তেঁতুলিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর বিকেলে ফাইনাল খেলায় পঞ্চগড় জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালকের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার জেলা প্রশাসক সায়েমুজ্জামান, বিশেষ অতিথি জেলা পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু। ফাইনাল খেলায় চরম প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে তেঁতুলিয়া ভলিবল একাডেমীকে হারিয়ে আজিজ নগর ভলিবল একাদশ বিজয় লাভ করে। খেলা শেষে বিজয়ীদের কে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।