শিরোনাম :
কুমিল্লায় ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৭ হাজার গ্রাহক সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কলম বিরতি দুমকিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা 
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:০২ অপরাহ্ন

তেতুলিয়া শারিয়াল জোত সীমান্তে দুই যুবককে আটক করেছে বিজিবি 

Reporter Name / ২০৯ Time View
Update : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধ ভাবে দুই বাংলাদেশি নাগরিককে ভারতে পাঁচার করতে গিয়ে বিজিবি সদস্যদের হাতে আটক হয়েছেন দেলোয়ার হোসেন (৩৫) ও ইয়াছিন আলী (২০) নামে দুই দালাল (মানব পাচারকারী)।

শনিবার ১৬ আগস্ট বিকেলে বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম। এর আগে শনিবার ভোর রাতে তাদের তেঁতুলিয়ার শারিয়ালজোত বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৪৩৯ এমপি হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আটক করে টহলরত বিজিবি সদস্যরা।

আটককৃত দেলোয়ার হোসেন উপজেলার শালবাহান ইউনিয়নের পরমানিকপাড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে ও ইয়াছিন আলী শারিয়ালজোত গ্রামের আবুল হোসেনের ছেলে।

বিজিবি জানায়, শারিয়ালজোত বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৪৩৯ এমপি হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ২ জন হিন্দু বাংলাদেশি নাগরিক পাচার করছিলেন চক্রটির সদস্যরা। বিজিবির টহল দল বিষয়টি বুঝতে পেরে তাদের ধাওয়া করে।

এ সময় চক্রের দুই সদস্য ২ বাংলাদেশিকে নিয়ে ভারতে অবৈধ ভাবে প্রবেশ করতে পারলেও দুই জন বিজিবি সদস্যদের হাতে আটক হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একইসঙ্গে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক