শিরোনাম :
পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুনের নেপথ্যে ছিনতাইকারী চক্র, গ্রেফতার ৫ কারেন্টের বাজার যাত্রী ছাউনির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

দিরাইয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে ৯ জন গুলিবিদ্ধ

Reporter Name / ১২৯ Time View
Update : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

তৌফিকুর রহমান তাহের, সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে গ্রাম্য আধিপত্য বিস্তার কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ৯ জন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার জুমআর নামাজের পর উপজেলার কুলঞ্জ ইউনিয়নের কুলঞ্জ গ্রামের ইউপি সদস্য মাহবুব চৌধুরী ও সাবেক সদস্য এলাইস মিয়ার লোকজনের মধ্যে এঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী স্হানীয়দের মতে ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত ইছহাক মিয়া তালুকদার (২৯), ইকবাল মিয়া তালুকদার (৩৬), ফুল মিয়া তালুকদার (৩৪), কাসেম তালুকদার (৪৬), আব্দুল কাহের তালুকদার (৩৫), মুছা মিয়া তালুকদার (৬৩), বসর মিয়া তালুকদার (৬৪), আলফু মিয়া তালুকদার (৩০), জহর উদ্দিন তালুকদার (৫৫), কয়েছ মিয়া তালুকদার (৬০), রিয়াজ মিয়া (১৫), মুতালিব মিয়াকে (২৯) দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক পিন্টু কুমার তালুকদার গুলিবিদ্ধ ৯ জনকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গ্রামের বর্তমান ইউপি সদস্য মাহবুব চৌধুরী ও সাবেক সদস্য এলাইছ মিয়ার লোকজনের মধ্যে গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। এরই জের ধরে আজ জুমার নামাজের পর উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) উত্তম কুমার দাশ জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। গ্রামের পরিবেশ এখন শান্ত, আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক