শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ভারতীয় মাদকসহ যুবক গ্রেফতার বগুড়া-৬ উপনির্বাচন: জিসাসের গণসংযোগে বিএনপি প্রার্থী বাদশার পক্ষে প্রচার জোরদার কুমিল্লায় রেলক্রসিংয়ে নিরাপত্তা জোরদারের দাবিতে জামায়াতের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জে মহামারিতে রুপ নিয়েছে হাম হটাৎ শিলা বৃষ্টিতে স্বপ্ন চুরমার ‘ব্ল্যাক ডায়মন্ড’ খ্যাত পেঁয়াজের বীজ চাষি রুহুল আমিনের দেবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবীর কারাদণ্ডাদেশ মানিকছড়িতে রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটি গঠন ও পেইন্টার সম্মেলন অনুষ্ঠিত গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিবের সাথে টাঙ্গাইল জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যাদুকাটা নদীতে অবৈধ চাঁদাবাজির প্রতিবাদে নৌ ধর্মঘটের ঘোষণা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

দুমকিতে রাস্তা মেরামতে বাধা, ভেকুর হেলপারকে মারধরের অভিযোগ

Reporter Name / ২৩ Time View
Update : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

বিশেষ প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে রাস্তা মেরামতের কাজে বাধা দেয়া এবং ভেকু চালকের হেলপারকে মারধর করে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানাযায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় উপজেলার লেবুখালী ইউনিয়নের পূর্ব কার্তিকপাশা গ্রামের নজমত হাওলাদার বাড়ির পাকা রাস্তা থেকে নবাব হাওলাদার বাড়ি হয়ে করিম ফকিরের বাড়ি পর্যন্ত ৮০০ ফুট রাস্তা মাটির মাধ্যমে পুনর্নির্মাণে ১ লাখ ৮৭ হাজার ৬০৬ টাকা বরাদ্দ দেওয়া হয়। কয়েকদিন আগে কাজ শুরু হলে কিছু ব্যক্তি ওই রাস্তার অংশ নিজেদের জমি দাবি করে বেড়া দিয়ে কাজ বন্ধ করে দেন। পরে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হলে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বেড়া সরিয়ে রাস্তা জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।

রাস্তা পুনর্নির্মাণ কাজ বাস্তবায়ন কমিটির সভাপতি ও লেবুখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান খলিলুর রহমান অভিযোগ করেন, তিনটি বাড়ির প্রায় ২০টি পরিবার দীর্ঘদিন ধরে ওই রাস্তা ব্যবহার করে আসছে। কিন্তু কাজ শুরুর পর সাহজাহান ও আলম শরীফ গংয়ের নেতৃত্বে কিছু অংশে আবারও বাধা সৃষ্টি করা হয়। প্রশাসনের হস্তক্ষেপে কাজ চলমান থাকলেও রবিবার বিকেলে রোকেয়া ও মোমেলা ভেকু চালক ও হেলপারের কাছে গিয়ে কাজ বন্ধ করতে বলেন এবং ভেকুর হেলপারকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে হেলপার আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দুমকি থানার অফিসার ইনচার্জ সেলিম উদ্দিন জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক