শিরোনাম :
বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযানে ৩ জন গ্রেফতার হাউজবোডের লোকজনের হামলায় মালবাহী নৌকায় যুবক নিহত, আটক ৯ সাবেক পরিকল্পণামন্ত্রীর একান্ত সচিব আবুল হাসনাত কারাগারে দোয়ারাবাজারে যৌতুকের দাবিতে নির্যাতন : স্বামী কারাগারে থাকলেও নিরাপত্তাহীনতায় স্ত্রী ও সন্তান পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জন গ্রেফতার  মসিকের নতুন বাজারে ফুটপাত দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান : ২ প্রতিষ্ঠানকে জরিমানা  চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বর্জ্য পৃথকীকরণ কার্যক্রম জোরদারে কর্মশালা গোমস্তাপুরে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ১ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে জাতীয় পর্যায়ে নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাদক সংক্রান্ত সালিশে রণক্ষেত্র : বল্লমের আঘাতে যুবক নিহত, আহত ১০
বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

গোমস্তাপুরে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ১

Reporter Name
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার ১০ জুন‌ সকাল ৮টা থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের একটি দল গোমস্তাপুর থানার বোয়ালিয়া ইউনিয়নের বড় বঙ্গেশ্বরপুর গ্রামে এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. জাইদুল আলী (৪৫)। তিনি বড় বঙ্গেশ্বরপুর গ্রামের বাসিন্দা। অভিযানে তার নিজ দখলীয় টিনের বেড়া ও টিনের চালাযুক্ত তিন কক্ষবিশিষ্ট বসতবাড়ির উত্তরমুখী শয়নকক্ষ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উদ্ধারকৃত গাঁজার ঘটনায় উপ-পরিদর্শক মামুনুর রশিদ বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় দায়ের করা হয়েছে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031