শিরোনাম :
“সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ’’ এর উদ্যোগে শিক্ষক কর্মচারীদের মানববন্ধন  বোদায় বাসা বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ শ লিটার পেট্রোল জব্দ; ২ জনের কারাদণ্ড ভিডিও ধারণ করতে বাধা দেয়ায় জেলা প্রশাসকের সভা বর্জন করল সাংবাদিকরা  তেঁতুলিয়ায় কৃষককে বিনামূল্য গ্রীষ্মকালীন মুগডাল, আউশ ধান তিল বীজ বিতরণ জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কায় পথচারী নিহত বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তহারা দলের রূপনগর থানা আহবায়ক কমিটির সম্মেলন বালু ধ্বসে শাহ আলমের মৃত্যু : বিল্লালকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে মামলা  দুমকিতে এডিএস এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের পদক প্রদান
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

দেবিদ্বারে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

Reporter Name / ৯৯ Time View
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার দেবিদ্বারে সাপের কামড়ে মামুনুর রশিদ(৪৭) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার দিবাগত রাত ৩টায় উপজেলার সুবিল ইউনিয়নের শিবনগর গ্রামে এ ঘটনা ঘটে। সে শিবনগর গ্রমের উত্তর পারার মন্তাজ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সুবিল ইউনিয়নের শিবনগর গ্রামে মোঃ মামুনুর রশিদ পেশায় একজন কৃষক। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তিনি তার অসুস্থ গরুকে দেখতে গোয়াল ঘরে যান। ওই সময় তাকে একটি বিষধর সাপে কামড় দিলে ঘরে চলে আসেন। তবে সাপে কামড়ের বিষয়টি পরিবারের সদস্যদের না জানিয়ে ঘুমাতে যান। রাত ১টায় তিনি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি পরিবারের সদস্যদের জানান। পরে স্থানীয় এক ওঝাকে এনে ঝাড়ফুঁক করার এক পর্যায়ে তিনি খুবই অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মামুনুর রশিদকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নিহত মামুনুর রশিদের ছোট ভাইয়ের স্ত্রী সেলিনা আক্তার বলেন, মামুনুর রশিদের দুই মেয়ে ও স্ত্রী রয়েছে। বড় মেয়েকে বিবাহ দিয়েছে। সাপে কামড়ের বিষয়টি তিনি আমাদের জানান নাই। রাতে তিনি প্রচন্ড মাথা ব্যাথায় অসুস্থ হয়ে পড়লে বিষয়টি খুলে বলেন। পরে স্থানীয় এক ওঝাকে এনে ঝাড়ফুঁক করার এক পর্যায়ে তিনি খুবই অসুস্থ হয়ে যায়।

এ ব্যাপারে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোঃ ইব্রাহিম হোসেন বলেন, নিহত মামুনুর রশিদকে রাত ৩টায় তার পরিবারের লোকজন মৃত অবস্থায় নিয়ে আসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক