শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ভারতীয় মাদকসহ যুবক গ্রেফতার বগুড়া-৬ উপনির্বাচন: জিসাসের গণসংযোগে বিএনপি প্রার্থী বাদশার পক্ষে প্রচার জোরদার কুমিল্লায় রেলক্রসিংয়ে নিরাপত্তা জোরদারের দাবিতে জামায়াতের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জে মহামারিতে রুপ নিয়েছে হাম হটাৎ শিলা বৃষ্টিতে স্বপ্ন চুরমার ‘ব্ল্যাক ডায়মন্ড’ খ্যাত পেঁয়াজের বীজ চাষি রুহুল আমিনের দেবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবীর কারাদণ্ডাদেশ মানিকছড়িতে রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটি গঠন ও পেইন্টার সম্মেলন অনুষ্ঠিত গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিবের সাথে টাঙ্গাইল জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যাদুকাটা নদীতে অবৈধ চাঁদাবাজির প্রতিবাদে নৌ ধর্মঘটের ঘোষণা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

দেবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবীর কারাদণ্ডাদেশ

Reporter Name / ৩১ Time View
Update : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, পঞ্চগড় : পঞ্চগড়ের দেবীগঞ্জে পৃথক অভিযানে মাদক সেবনের দায়ে ৪ জনকে এক বছরের, ২ জনকে ছয় মাস এবং ১ জনকে এক মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেছেন বিজ্ঞ ভ্রাম্যমাণ আদালত।

‎সোমবার ৩০ মার্চ দুপুর ২ টা ও বিকেল ৪টায় পৃথক পৃথক অভিযানে মাদক সেবনের অপরাধে গ্রেপ্তারকৃত ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ প্রদান করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক।

‎পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব দেবীদুবা প্রধানপাড়া এলাকায় রশিদুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ৪ জনকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

‎দণ্ডপ্রাপ্তরা হলেন— পূর্ব দেবীদুবা প্রধানপাড়া এলাকার মৃত শবদের আলীর ছেলে মো. রশিদুল ইসলাম (৪০), সবুজপাড়া এলাকার লুৎফর রহমানের ছেলে আবু বক্কর সিদ্দিক (৩৭), থানাপাড়া এলাকার মোহাম্মদ বাবু ইসলামের ছেলে শাহিন আলম (২৫) এবং বাজারপাড়া এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম (৩০)।
‎অপরদিকে, স্থানীয় তরুণদের সহযোগিতায় পরিচালিত দেবীগঞ্জ থানা পুলিশের আরেকটি অভিযানে আরও ৩ মাদকসেবীকে আটক করা হয়। এ সময় জুয়েল ইসলামের কাছ থেকে ১৭ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত জুয়েল ইসলামকে ১ মাস এবং রুবেল ইসলাম ও শাহেদ ইসলামকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।

‎দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মাদক নির্মূলে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।” তিনি আরও জানান, গত তিন দিনে মাদক সেবন ও বিক্রয়ের সঙ্গে জড়িত মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক