শিরোনাম :
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে আকাশে মেঘের ঘনঘটা : হাওরপাড়ে কৃষকের চোখে কান্নার জল হাওরবাসীর আহাজারি: নির্বাচনের সময় নেতাদের অভাব নেই, বিপদের সময় কেউ নেই বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনগনের জীবনযাত্রা : শিক্ষা র্থীদের পড়াশুনা মারাত্মকভাবে ব্যাহত ৬০ বিজিবির অভিযানে ৮৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় ২ ডজন মামলার আসামি রেজাউলের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাওয়ের হুমকি আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

ধানের শীষকে বিজয়ী করতে হবে- আনিসুল হক

Reporter Name / ৭৮ Time View
Update : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

সুরঞ্জন তালুকদার : আগামী রাষ্ট্রগঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে ঘোষিত জাতির মুক্তির সনদ ৩১ দফা বাস্তবায়নে পথ সভায় আনিসুল হক বলেন, বিএনপির ধানের শীষকে বিজয়ী করতে হবে। তিনি আরও বলেন, স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করা হবে, হাওরের উড়াল সেতু নির্মাণ হবে, বিএনপি ক্ষমতায় গেলে ১ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে । ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২৪ সুনামগঞ্জ-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, জননেতা আলহাজ্ব আনিসুল হকের নির্বাচনী প্রচারণা পথসভা অনুষ্টিত হয়েছে। সোমবার ২৪ নভেম্বর বিকেল ৩ টায় ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে জয়শ্রী ইউনিয়ন বিএনপির উদ্যোগে পথসভা অনুষ্টিত হয়। সুনামগঞ্জ-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী আনিসুল হকের নির্বাচনী পথসভায় সভাপতিত্ব করেন জয়শ্রী ইউনিয়ন বিএনপির আহবায়ক তরিকুল ইসলাম শান্তু ও সদস্য মোঃ জালাল উদ্দিন এর সঞ্চালনায়। প্রধান অতিথি বিএনপির মনোনীত প্রার্থী আনিসুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক যুগ্ন আহবায়ক এসএম রহমত, জুলফিকার আলী ভু্ট্রো, তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া, ধর্মপাশা আহবায়ক কমিটির সদস্য আফজাল হোসেন স্বপন, জাহাঙ্গীর।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সভাপতি মো: ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মিলন মজুমদার, সহ সভাপতি দোলোয়ার হোসেন দুলাল, সহ সাংগঠনিক সম্পাদক আমিন দোজা আহমদ, সেলবরষ ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবু তাহের সোনা মিয়া, হামিদুল ইসলাম রতন, নাসির উদ্দিন, উপজেলা মৎস্যজীবি দলের আহবায়ক মিশর আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক নুরুল আমিন নুরু, সদস্য সচিব তোফায়েল আহমেদ সোহাগ, উপজেলা ছাত্রদলে সিনিয়র যুগ্ন আহবায়ক এম হাবিবউল্লাহ, বাদশাগঞ্জ ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক নাজমুল ইসলাম তপু, সেলবরষ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোকাদ্দিছ মিয়া, সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পথ সভার পর আনিসুল হক পুজামন্ডপ পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক