শিরোনাম :
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে আকাশে মেঘের ঘনঘটা : হাওরপাড়ে কৃষকের চোখে কান্নার জল হাওরবাসীর আহাজারি: নির্বাচনের সময় নেতাদের অভাব নেই, বিপদের সময় কেউ নেই বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনগনের জীবনযাত্রা : শিক্ষা র্থীদের পড়াশুনা মারাত্মকভাবে ব্যাহত ৬০ বিজিবির অভিযানে ৮৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় ২ ডজন মামলার আসামি রেজাউলের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাওয়ের হুমকি আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মৃত্যু 

Reporter Name / ১০৬ Time View
Update : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

সাভার প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় গণ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আখতার উল মৃত্যু  হয়েছে। এঘটনায় আরো এক ব্যক্তি আহত হয়েছেন।

রবিবার ২৩ নভেম্বর দুপুরে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।  এরআগে সকালে ধামরাই-কালিয়াকৈর আঞ্চলিক মহাসড়কের ভাড়ারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আখতার উল আলম টাঙ্গাইলের ধনবাড়ি এলাকার বাসিন্দা । সে ধামরাইয়ের মান্নান কলেজ এলাকায় বসবাস করে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করতেন।

পুলিশ  জানায়, সকালে উপজেলা আমতলা বাজার থেকে ঢুলিভিটা যাওয়ার উদ্দেশ্যে একটি সিএনজিতে করে রওনা হয়। পথে ভাড়ারিয়া এলাকায় পৌঁছালে একটি রিকশাকে ওভারটেক করার সময় বিপরীত  দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি  সংঘর্ষ ঘটে। এতে ওই শিক্ষক এবং মোটরসাইকেল আরোহী  গুরুতরভাবে আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে ওই শিক্ষককে প্রথমে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপরে তাকে উন্নত চিকিৎসার জন্য গণস্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষকের মৃত্যু হয়।

এ ঘটনায় ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, মোটরসাইকেল ও সিএনজি সংঘর্ষের ঘটনায় ওই শিক্ষকের মৃত্যু হয়েছে। এঘটনায় মোটরসাইকেল আরোহী আহত হয়েছে। তাকে ঢাকা পুঙ্গ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া নিহতের  ঘটনায় দুপুর পর্যন্ত কোনও অভিযোগ করেনি নিহতের স্বজনরা বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক