‘সাইফুন্নাহার শিউলি’
নিজেকেই ভুলে যাচ্ছি ক্রমশ, ধীরে
হারিয়ে যাচ্ছি, বিস্মৃতির অতল গহ্বরে।
কী আর হবে? অসুখের ভিড়ে
জীবনের অনু পরনাণু সুখস্মৃতি স্মরে।
কে রাখলো মনে তাতে কী আসে যায়?
নাইবা রইলো লেখা তা ইতিহাসের পাতায়।
আমি বরেণ্য কিংবা নগন্য যে যাই ভাবুক
চারুকলা দু:খ মম গোপনেই সুখে থাকুক।