শিরোনাম :
পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু পঞ্চগড়ে স্কুল প্রাঙ্গণে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু কুমিল্লায় ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৭ হাজার গ্রাহক সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কলম বিরতি দুমকিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

পঞ্চগড়ে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ৯৮ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

নিজস্ব সংবাদদাতা, বোদা, পঞ্চগড় : পবিত্র মাহে রমজান উপলক্ষে পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১০ মার্চ বিকেলে জেলা আইনজীবী সমিতি ভবনের নিচতলায় এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে জেলার বিচার বিভাগ ও আইনজীবী সমাজের নেতারা অংশগ্রহণ করেন।

জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ মহবুব উল হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মাহাবুব আলী মুয়াত। অনুষ্ঠানে তিনি পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সহমর্মিতা ও নৈতিকতার শিক্ষা দেয়। এই মাসের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হুসাইন মোহাম্মদ ফজলুল বারী এবং পারিবারিক আদালতের বিচারক নুরুজ্জামান। এছাড়াও জেলার বিভিন্ন আদালতের বিচারকবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ইফতার ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আদম সুফি, জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) এম এ বারী, সিনিয়র আইনজীবী মির্জা আমিরুল, অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, অ্যাডভোকেট হাসান প্রধান, অ্যাডভোকেট খলিলুর রহমানসহ জেলা আইনজীবী সমিতির নেতারা ও সদস্য ।

অনুষ্ঠানে আইনজীবী ও বিচার বিভাগের সদস্যরা পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও পেশাগত সহযোগিতার বিষয়ে মতবিনিময় করেন। পরে ইফতার গ্রহণের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

রমজানের পবিত্রতা ও সৌহার্দ্যের পরিবেশে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে জেলার আইনজীবী সমাজের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হয়েছে বলে উপস্থিত অনেকে মত প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক