শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

পঞ্চগড়ে দেড় কোটি টাকা দামের কষ্টিপাথরের মূর্তিসহ যুবক গ্রেপ্তার

Reporter Name / ১৯৯ Time View
Update : শুক্রবার, ১৬ মে, ২০২৫

পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার মাটিয়াপাড়া গ্রাম থেকে দেড় কোটি টাকা দামের একটি কালো রঙের কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিসহ আবু বক্কর ছিদ্দীক (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১৫ মে) দিনগত রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

এর আগে একই দিন বিকেলে দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের মাটিয়াপাড়া গ্রামে এক বাড়ি থেকে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিসহ তাকে গ্রেফতার করেন র‍্যাব  সদস্যরা।

গ্রেপ্তার আবু বক্কর ছিদ্দীক দেবীগঞ্জ উপজেলার পামুলী মাদারের ঝাড় গ্রামের মোবারক শেখের ছেলে।

প্রেস বিজ্ঞোপ্তিতে জানানো হয়, র‌্যাব-১৩ এর চলমান অভিযানের ভিত্তিতে ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২, নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে মাটিয়াপাড়া গ্রামের গাধোয়া পুকুর সংলগ্ন মুকুলের বাড়িতে অভিযান পরিচালনা করে মূর্তিসহ তাকে গ্রেপ্তার করে।

মূর্তিটি দৈর্ঘে ৩২ ইঞ্চি ও প্রস্থে ১৩.৫ ইঞ্চির এবং ৩৩ কেজি ৫০০ গ্রাম ওজনের।

জব্দকৃত কষ্টিপাথরের বাজার মূল্য দেড় কোটি টাকা। গ্রেপ্তার যুবককে দেবীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক