শিরোনাম :
প্রকৃত ইসলামই পারে মানবাধিকার ও বাক স্বাধীনতার নিশ্চয়তা দিতে : সুনামগঞ্জের মঈনপুর থেকে মাদক ব্যবসায়ি আটক অকটেন ভাগাভাগি থেকে অগ্নিকাণ্ড! বিড়ির আগুনে কুমিল্লার প্লাস্টিক ফ্যাক্টরি পুড়ে ছাই, দগ্ধ ৩ কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি : ড. আসিফ মিজান পঞ্চগড়ে ফলজ ও ঔষধি গাছের চারা পেল ৬ শতাধিক শিক্ষার্থী পঞ্চগড়ে নদ নদী গবেষণায় লেখক কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে তেঁতুলিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন পঞ্চগড়ে হাসপাতালে চিকিৎসককে মারধরের অভিযোগে আটক পিতাপুত্র 
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

পঞ্চগড়ে ফলজ ও ঔষধি গাছের চারা পেল ৬ শতাধিক শিক্ষার্থী

Reporter Name / ১৪ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬ শতাধিক শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হয়েছে।

শনিবার ১৮ এপ্রিল দুপুরে জেলার বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে গাছের চারা তুলে দেন সবুজের ফেরিওয়ালা খ্যাত কলেজ অধ্যক্ষ আরিফুর রহমান। এছাড়া বোদা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আরো পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়।

এ সময় বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা বেগম, বিশিষ্ট পরিবেশকর্মী ও সাংবাদিক লিয়াকত আলী সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া বোদা উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও বিদ্যালয়ে বনজ ও ফলজ গাছের চারা রোপন করেন আয়োজকেরা।

নওগাঁ মহাদেবপুর উপজেলার রাইগাঁ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও রাইগাঁ ইউপি চেয়ারম্যান মো: আরিফুর রহমান গত তিন বছর আগে নিজ উদ্যোগে নিজের চাকুরী থেকে উপার্জিত অর্থ দিয়ে এই বৃক্ষ রোপন কর্মসূচি ও বিতরণ কর্মসূচি পালন করে আসছেন। তিনি রংপুর ও রাজশাহী বিভাগের ১৬ টি জেলাকে বেছে নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচির আওতায়। তবে ইতিমধ্যে তিনি ১২ টি জেলায় এই কর্মসূচি শেষ করেছেন। বাকী ৪ জেলাতে তার কর্মসূচি দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন হবে বলে জানা গেছে। উত্তরাঞ্চলে ইতিমধ্যে ১০ হাজারেরও বেশি গাছ বিতরণ করা হয়েছে।

বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী আনিকা তাবাসসুম বলেন, আমাদের বিদ্যালয়ে সবুজের ফেরিওয়ালা আরিফ আঙ্কেলের মাধ্যমে একটি জাম গাছের চারা পেয়েছি। এটি আমি বাসায় গিয়ে রোপন করবো এবং পরিচর্যা করবো।

একই শ্রেণীর ছাত্র মেহেদী হাসান অনিক বলেন, গাছ আমাদের বন্ধু। গাছের মাধ্যমে আমরা অক্সিজেন নেই। বিদ্যালয়ে সবুজের ফেরিওয়ালা আরিফ আঙ্কেল আমাদের বন্ধুদের সবাইকে একটি করে গাছের চারা দিয়েছেন এতে আমরা খুবই খুশি।

আয়োজকদের পক্ষে জানানো হয়, বৈশ্বিক উষ্ণতায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশের বৈরী আচরণ ঠেকাতে গাছ লাগানোর কোন বিকল্প নেই। সবুজায়নের মাঝে ধরিত্রীকে সাজাতে চায় তারা।

বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা বেগম বলেন, সবুজের ফেরিওয়ালা এর পক্ষ থেকে আমাদের বিদ্যালয়ে গাছের চারা বিতরণ করা হয়েছে। এটি নি:সন্দেহে একটি ভালো উদ্যোগ। দেশকে সবুজায়ন করতে এই উদ্যোগ অগ্রনী ভূমিকা পালন করবে বলে মনে করি।

পরিবেশ কর্মী ও সাংবাদিক লিয়াকত আলী বলেন, অধ্যক্ষ আরিফুর রহমান বিভিন্ন স্কুলের ফাঁকা জায়গা, খাস জমি, নদীর ধার বিভিন্ন জায়গায় সবুজায়ন করছেন। এ জন্য আমরা তাকে সবুজের ফেরিওয়ালা নাম উপহার দিয়েছি। আমরা উত্তরের ১৬ টি জেলায় এই গাছের চারা বিতরণ ও রোপনের উদ্যোগ নিয়েছি। এরই মধ্যে ১২ টি জেলায় গাছের চারা বিতরণ ও রোপন করা হয়েছে। আমরা আশা করছি বাকি চার জেলাতেও খুব শীঘ্রই আমাদের কার্যক্রম সম্পন্ন করা হবে।

নওগাঁ মহাদেবপুর উপজেলার রাইগাঁ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও রাইগাঁ ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান বলেন, গাছ লাগানোর যে আগ্রহ সেটি আমার ছোটবেলা থেকেই ছিল। বৈশ্বিক উষ্ণতার ফলে আমাদের পরিবেশটা খুব উত্তপ্ত হচ্ছে। সারা পৃথিবীতে এমন হচ্ছে বাংলাদেশে তো অবশ্যই। আমরা যত গাছ কেটে ফেলছি তত গাছ কিন্তু রোপন করছি না। স্কুল কলেজ ধর্মীয় প্রতিষ্ঠানের ফাঁকা জায়গায় এই গাছগুলো লাগানো হচ্ছে। এতে আমাদের এই সন্তানদের প্রতি এই ছোট ছোট বাচ্চাদের প্রতি অনুপ্রেরণার সৃষ্টি হয় সেই কারণে ১৬ জেলায় এ বৃক্ষরোপণ, বিতরণ কর্মসূচি পালন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক