শিরোনাম :
প্রকৃত ইসলামই পারে মানবাধিকার ও বাক স্বাধীনতার নিশ্চয়তা দিতে : সুনামগঞ্জের মঈনপুর থেকে মাদক ব্যবসায়ি আটক অকটেন ভাগাভাগি থেকে অগ্নিকাণ্ড! বিড়ির আগুনে কুমিল্লার প্লাস্টিক ফ্যাক্টরি পুড়ে ছাই, দগ্ধ ৩ কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি : ড. আসিফ মিজান পঞ্চগড়ে ফলজ ও ঔষধি গাছের চারা পেল ৬ শতাধিক শিক্ষার্থী পঞ্চগড়ে নদ নদী গবেষণায় লেখক কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে তেঁতুলিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন পঞ্চগড়ে হাসপাতালে চিকিৎসককে মারধরের অভিযোগে আটক পিতাপুত্র 
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

পঞ্চগড়ে হাসপাতালে চিকিৎসককে মারধরের অভিযোগে আটক পিতাপুত্র 

Reporter Name / ২৪ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে এক কর্তব্যরত চিকিৎসককে মারধরের ঘটনায় অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার ১৮ এপ্রিল দুপরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন পঞ্চগড় সদর উপজেলার ঝিটকিখুড়া এলাকার মোঃ বেলাল হোসেন ও তার ছেলে নয়ন ইসলাম।

পুলিশ এক প্রেস ব্রিফিং এ জানায়, গত ১৬ এপ্রিল বিকেলে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে জিমি আক্তার নামে এক রোগীর স্বজনেরা জরুরি বিভাগে আসেন। সে সময় কর্তব্যরত চিকিৎসক ডাঃ সঞ্জৎ কুমার রায়ের বিরুদ্ধে ‘ভুল চিকিৎসার’ মিথ্যা অভিযোগ তুলে তার ওপর চড়াও হন রোগীর শশুর বেলাল ও স্বামী নয়ন ইসলাম। একপর্যায়ে তারা ডাক্তারকে লক্ষ্য করে এলোপাতাড়ি কিলঘুষি মারতে শুরু করেন এবং সরকারি কাজে বাধা প্রদান করেন।

এই ঘটনার প্রেক্ষিতে ১৭ এপ্রিল রাতে পঞ্চগড় সদর থানায় একটি অভিযোগে মামলা রুজু করা হয়। মামলা দায়েরের পর পুলিশ সুপারের নির্দেশনায় সদর থানার একটি বিশেষ টিম অভিযানে নামে তথ্য প্রযুক্তির ব্যবহার এবং গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার মাত্র ১৩ ঘণ্টার মধ্যে রংপুরের মেডিকেল মোড় এলাকা থেকে আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, চিকিৎসকের ওপর হামলার বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সত্যতা স্বীকার করেছে। তাদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক