শিরোনাম :
পঞ্চগড়ে রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা, দলীয় কার্যালয় ভাংচুর অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে ন্যাড়া হলেন ১০ যুবক রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী টাঙ্গাইলে এসএসসি ‘৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত রাজিবপুরে জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন  আমতলীতে দ্বিতীয় দিনে চলে গণঅনশন সাঁড়াশি অভিযানে জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক সুনামগঞ্জের ডিসি বদলির আদেশে জেলাজুড়ে বইছে আনন্দের বন্যা মুখস্থের অবসান, মেধার উন্মোচন: দক্ষতাভিত্তিক বিসিএসের অনিবার্যতা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

পঞ্চগড়ে রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা, দলীয় কার্যালয় ভাংচুর

Reporter Name / ১১ Time View
Update : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেয়ায় নিজ জেলা পঞ্চগড়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার মুখপাত্র রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

শুক্রবার ১৭ এপ্রিল বিকেলে জেলা যুবদল, সেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশ করে এ ঘোষণা দেন।

জাতীয়তাবাদী দল বিএনপির জেলা দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জাগপার দলীয় কার্যালয় বকুলতলা এলাকায় যায়। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা জাগপা দলীয় কার্যালয়ের টিনের বেড়া ভাংচুর করে। পরে আবারো মিছিলটি চৌরঙ্গী মোড় এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এ সময় বক্তারা বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার তীব্র প্রতিবাদ জানান। একই সাথে জাগপার কেন্দ্রীয় সহ সভাপতি এবং দলীয় মুখপাত্র রাশেদ প্রধানকে পঞ্চগড় জেলায় অবাঞ্চিত ঘোষণা করেন।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যখন দেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তখনই জাগপা নেতা রাশেদ প্রধান এই কুলাঙ্গার প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর কথাবার্তা বলেছে। আমরা সারাদেশে লজ্জায় পড়ে গেছি। যে তার বাড়ি পঞ্চগড়ে। তিনি রাজনৈতিকভাবে একটি দলের বিরোধিতা করতেই পারেন তবে তা হতে হবে নিয়মের মধ্য দিয়ে, রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে দিয়ে। কিন্তু তিনি তা না করে কটুক্তি করে প্রধানমন্ত্রীর মানহানি করেছেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। একই সাথে এর বিচার দাবি করছি। পঞ্চগড়ে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এই কুলাঙ্গার রাশেদ প্রধানকে তার নিজ জেলা পঞ্চগড়ে অবাঞ্ছিত ঘোষণা করছে।

অপরদিকে দলীয় প্রতিহিংসার রাজনীতির স্বীকার হয়ে জাগপা দলীয় কার্যালয়ে ভাংচুরের অভিযোগ নেতাকর্মীদের। তবে জাগপার কোন নেতাকর্মীর গায়ে হাত তোলেনি জানিয়ে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিচার দাবি করেছেন জাগপা নেতাকর্মীরা।

জাগপা পঞ্চগড় জেলা সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী বলেন, ২০২৪ সালে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের অফিসে একই কায়দায় হামলা করেছে। আমরা মনে করেছিলাম গণঅভ্যুত্থানের পরে বাক স্বাধীনতা ফিরে পাবো। কিন্তু বিএনপি আমাদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে। আজ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকশ নেতাকর্মী আমাদের কার্যালয়ে ব্যাপক ভাঙচুর করেছে। আমরা এর নিন্দা ও প্রতিবাদ এবং বিচার দাবি করছি। এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নেবো।

জেলা জাগপার সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব বলেন, তারা আমাদের দলীয় কার্যালয়ের প্রাচীর ও ভেতরের চেয়ার টেবিল টিভিসহ আসবাপত্র ভাঙচুর করেছে। তবে আমাদের কোন নেতাকর্মীর উপর হামলা করেনি। তারা আমাদের উপর হামলা করলে আমরা তাদের প্রতিহত করতাম।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে সবকিছু স্বাভাবিক রয়েছে। বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে আছে।

এ দিকে সন্ধ্যার পর জেলার বোদা উপজেলাতেও ”রাশেদ প্রধানের দুই গালে জুতা মারো তালে তালে” সহ উত্তপ্ত স্লোগান দিয়ে মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবকদল। বোদা ধানহাটি মাঠ থেকে শুরু হয়ে উপজেলা শহীদ মিনারের সামনে বাসষ্ট্যান্ড এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কটুক্তি ও ধৃষ্টতা মুলক মন্তব্য করার প্রতিবাদ জানান তিন অঙ্গ সংগঠনের নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক