শিরোনাম :
পঞ্চগড়ে রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা, দলীয় কার্যালয় ভাংচুর অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে ন্যাড়া হলেন ১০ যুবক রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী টাঙ্গাইলে এসএসসি ‘৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত রাজিবপুরে জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন  আমতলীতে দ্বিতীয় দিনে চলে গণঅনশন সাঁড়াশি অভিযানে জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক সুনামগঞ্জের ডিসি বদলির আদেশে জেলাজুড়ে বইছে আনন্দের বন্যা মুখস্থের অবসান, মেধার উন্মোচন: দক্ষতাভিত্তিক বিসিএসের অনিবার্যতা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

টাঙ্গাইলে এসএসসি ‘৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত

Reporter Name / ৯ Time View
Update : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

মোঃ এরশাদ, টাংগাইল প্রতিনিধি : পুরানো বন্ধুদের সান্নিধ্যে স্মৃতিকাতরতা আর আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে টাঙ্গাইলে সম্পন্ন হলো ‘এসএসসি ৯৬ টাঙ্গাইল জেলা গ্রুপ’ এর ৩০ বছর পূর্তি ও ৩য় বর্ষপূর্তি মিলনমেলা ২০২৬।

শুক্রবার ১৭ এপ্রিল টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানীর দরবার হলে এই জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৯৯৬ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এই মিলনমেলায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন।

দীর্ঘ তিন দশক আগের স্কুলজীবনের বন্ধুদের কাছে পেয়ে অনেকেই আবেগপ্লুত হয়ে পড়েন। দিনভর আড্ডা, স্মৃতিচারণ আর আনন্দ উৎসবে মেতে ওঠেন সহপাঠীরা। অনুষ্ঠানের মূল ব্যানারে লেখা স্লোগান “হৃদয়ের টানে বন্ধুত্ব হারিয়ে যাক সীমানাহীন” পুরো আয়োজনের আবহকে ফুটিয়ে তোলে।

আয়োজনকে ঘিরে ছিল বর্ণাঢ্য সাজসজ্জা এবং স্মৃতিচারণ, সম্মাননা, মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আয়োজক কমিটির পক্ষ থেকে শামীম আল মামুন জানান, কেবল আনন্দ উদযাপনই নয়, বরং এই গ্রুপের মূল লক্ষ্য হলো বন্ধুদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করা এবং বিপদে-আপদে একে অপরের পাশে দাঁড়ানো। ৩০ বছর আগে যে বন্ধুত্বের সূচনা হয়েছিল, তা যেন আজীবন অটুট থাকে এটাই ছিল সবার মূল প্রত্যাশা।

পরিশেষে, আগামীর সুন্দর দিনগুলোতে ঐক্যবদ্ধভাবে সামাজিক ও কল্যাণমূলক কাজে অংশ নেওয়ার অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক