শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ভারতীয় মাদকসহ যুবক গ্রেফতার বগুড়া-৬ উপনির্বাচন: জিসাসের গণসংযোগে বিএনপি প্রার্থী বাদশার পক্ষে প্রচার জোরদার কুমিল্লায় রেলক্রসিংয়ে নিরাপত্তা জোরদারের দাবিতে জামায়াতের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জে মহামারিতে রুপ নিয়েছে হাম হটাৎ শিলা বৃষ্টিতে স্বপ্ন চুরমার ‘ব্ল্যাক ডায়মন্ড’ খ্যাত পেঁয়াজের বীজ চাষি রুহুল আমিনের দেবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবীর কারাদণ্ডাদেশ মানিকছড়িতে রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটি গঠন ও পেইন্টার সম্মেলন অনুষ্ঠিত গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিবের সাথে টাঙ্গাইল জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যাদুকাটা নদীতে অবৈধ চাঁদাবাজির প্রতিবাদে নৌ ধর্মঘটের ঘোষণা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

পঞ্চগড়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ আটক ১ জন

Reporter Name / ১১৪ Time View
Update : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬

এম আই আকাশ, বোদা, পঞ্চগড় : পঞ্চগড় জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস সহ এক নারী পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।

শুক্রবার ৯ জানুয়ারি বিকেলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন সময়ে ড. আবিদা হাফিজ গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এক নারী পরীক্ষার্থীর কানে ডিভাইস পাওয়া গেলে কক্ষ পরিদর্শক তাকে আটক করেন। পরে কেন্দ্র সচিব পুলিশের সহায়তায় দায়িত্বরত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে ঐ পরীক্ষার্থীকে সোপর্দ করা হয়। আটক কৃত নারী পরীক্ষার্থী রুবিনা খাতুন পঞ্চগড় সদর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। তার সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা রোল নম্বর ৩৯২০৬৭৮।

তথ্যমতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৫ উপলক্ষে পঞ্চগড়ের ২০ টি পরীক্ষা কেন্দ্রে যথাসময়ে পরীক্ষা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় পঞ্চগড় জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১০,৮১০ জন, অংশগ্রহণ কারী ছিলেন ৮৭৮১ জন। ৮১.২৩% উপস্থিতি সহ অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা বলা হয়েছে ২০২৯ জন।

পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান জানান, অনৈতিক ভাবে কানে ডিভাইস ব্যবহার করায় কক্ষ পরিদর্শক একজন নারী পরীক্ষার্থীকে আটক করে নিয়মিত মামলায় অভিযোগ দায়েরের জন্য পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। ধৃত মহিলার এক বছরের একটি শিশু সন্তান রয়েছে। সে স্বামীর সহযোগিতায় এ ধরনের ডিভাইস ব্যবহারের চেষ্টা করেছিলো। অনাকাঙ্ক্ষিত এই ঘটনা ছাড়া সার্বিক সন্তোষজনক ভাবে পরীক্ষার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক