শিরোনাম :
পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু পঞ্চগড়ে স্কুল প্রাঙ্গণে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু কুমিল্লায় ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৭ হাজার গ্রাহক সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কলম বিরতি দুমকিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

পঞ্চগড় অনলাইন জুয়ায় আসক্ত যুবককের সর্বস্ব হারিয়ে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোছল

Reporter Name / ৯৬ Time View
Update : সোমবার, ৯ মার্চ, ২০২৬

খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলায় অনলাইন জুয়ার কারণে সর্বস্ব হারানোর পর মাথা ন্যাড়া করে প্রায় ৪০ কেজি দুধ দিয়ে গোসল করেছেন মান্না নামের এক যুবক।

রবিবার ৮ মার্চ রাতে দুধ দিয়ে গোসলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।

জানা গেছে, এ দিন বিকেলে পঞ্চগড় সদর ইউনিয়নের জগদল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গোসলের সময় তিনি সবাইকে অনলাইন জুয়া থেকে দূরে থাকার আহ্বানও জানান।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মাথা ন্যাড়া করা অবস্থায় দুধ দিয়ে গোসল করছেন মান্না। একইসঙ্গে তিনি বলছেন, ‌অনলাইন জুয়া থেকে বের হয়ে এসেছি। আপনারাও সবাই অনলাইন জুয়া থেকে বের হয়ে আসুন।ভিডিও ধারণের সময় আরেকজনকে বলতে শোনা যায়, আমাদের মান্না ভাই অনলাইন জুয়ায় নিঃস্ব হয়ে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করছেন।

এখন থেকে আর অনলাইন জুয়া খেলবেন না। যারা অনলাইন জুয়া খেলছেন, এই রমজান মাসে তওবা করে জুয়া থেকে বের হয়ে আসুন।
এ দিকে খোঁজ নিয়ে স্থানীয় সূত্রে জানা গেছে, মান্না পেশায় একজন শ্রমিক। তার বাড়ি জগদল বাজারের দক্ষিণ গোয়ালপাড়া এলাকায়।

দীর্ঘদিন ধরে তিনি অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ছিলেন। এতে তার সঞ্চয় ও সম্পদ হারিয়ে তিনি নিঃস্ব হয়ে পড়েন। এ কারণে পারিবারিক অশান্তি শুরু হয় এবং প্রায় এক বছর আগে তার স্ত্রী-সন্তান তাকে ছেড়ে চলে যায়।
পরবর্তীতে নিজের ভুল বুঝতে পেরে তিনি প্রকাশ্যে মাথা ন্যাড়া করে প্রায় ৪০ কেজি দুধ দিয়ে গোসল করেন, অনলাইন জুয়া ছেড়ে দেয়ার ঘোষণা দেন এবং সেই সময় ভিডিও ধারণ করেন।

এ বিষয়ে পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আল ইমরান খান বলেন, যদি সত্যিই নিজের ভুল বুঝে থাকে এবং তওবা করে থাকে, তাহলে বিষয়টি ইতিবাচক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক