সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

পঞ্চগড় জবাই করে হত্যার অভিযুক্ত আসামি আটক

Reporter Name / ১৩২ Time View
Update : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্ট : পঞ্চগড়ে আলোচিত জবাই করে বৃদ্ধ রফিকুল ইসলাম( ৭০) নামে ডুবু হত্যার আসামী অভিযুক্ত আরমান ইসলাম আমজাদ (২৬) কে আটক করেছে পুলিশ। সোমবার ১ সেপ্টেম্বর বিকালে সদর উপজেলার হাড়িভাসা জিন্নাতপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক আসামী আরমান ইসলাম আমজাদ সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের প্রধান পাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ সুত্রে জানা গেছে, টুনির হাট এলাকায় জুয়া খেলাকে কেন্দ্র করে এ হত্যাকান্ড টি সংগঠিত হয়েছে।

পুলিশ জানায়, পুলিশ সুপারের সার্বিক তত্তাবধানে জেলা পুলিশের একটি চৌকসদল, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শরিফুল ইসলামের নেতৃত্বে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা জিন্নাতপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

সোমবার রাত ১১ টায় আসামী আটকের বিষয়টি নিশ্চিত করেন,পঞ্চগড় সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এইচ এস এম সোহরাওয়ার্দী।

প্রসঙ্গত, গত ৫ আগষ্ট সদর উপজেলার টুনিরহাট বাজারে খড়ির গুদাম ঘরের পাহারাদার রফিকুল ইসলাম ডুবু নামের এক বৃদ্ধকে জবাই করে হত্যা করে।এ ঘটনায় তার ছেলে সাজ্জাদ হোসেন বাদী হয়ে, সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক