শিরোনাম :
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে আকাশে মেঘের ঘনঘটা : হাওরপাড়ে কৃষকের চোখে কান্নার জল হাওরবাসীর আহাজারি: নির্বাচনের সময় নেতাদের অভাব নেই, বিপদের সময় কেউ নেই বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনগনের জীবনযাত্রা : শিক্ষা র্থীদের পড়াশুনা মারাত্মকভাবে ব্যাহত ৬০ বিজিবির অভিযানে ৮৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় ২ ডজন মামলার আসামি রেজাউলের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাওয়ের হুমকি আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

পঞ্চগড় জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ৯৪ Time View
Update : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

মো, সোহরাব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় জেলা বিএনপির উদ্যোগে পঞ্চগড় ১ – সংসদীয় আসনের তেঁতুলিয়া উপজেলা বিএনপি ও মহিলা দল, আটোয়ারী উপজেলা বিএনপি ও মহিলা দল, পঞ্চগড় সদর উপজেলা বিএনপি ও মহিলা দলের ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের সুপার ফাইভ নেতাদেরকে নিয়ে পঞ্চগড় চেম্বার অফ কমার্স হল রুমে ২৮ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় মো, আবু দাউদ প্রদানের সভা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় ১ আসনের ধানের শীষের এমপি প্রার্থী ব্যারিস্টার মোঃ নওশাদ জমির।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নওশাদ জমির এর সহধর্মিনী বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার সোনিয়া জামান খান। মত বিনিময় সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঘরে ঘরে জনে জনে ভোটারদের কাছে যোগাযোগের বিভিন্ন কৌশল তুলে ধরে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক এমএ মজিদ, অ্যাড, নাজমুল ইসলাম কাজল, তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি মো, শাহাদাত হোসেন রঞ্জু, আটোয়ার উপজেলা বিএনপি’র সভাপতি, এ জেড এম, বজলুর রহমান, সম্পাদক নুরুল ইসলাম দুলাল, তেঁতুলিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া, তেঁতুলিয়া উপজেলা মহিলা দলের সভাপতি বিউটি বেগম, সম্পাদক গুল নাহার বেগম, আটোয়ারী উপজেলা মহিলা দলের সভাপতি মর্জিনা বেগম ও রুনা আক্তার প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার নওশাদ জমির বলেছেন, আগামী নির্বাচনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে নেতাকর্মীদেরকে নিরলস ভাবে মাঠে ময়দানে ধানের শীষের বিজয় নিশ্চিত করার জন্য কাজ করতে হবে, ইনশাআল্লাহ আপনাদের শ্রমের বিনিময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় গেলে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা সহ দেশের উন্নয়ন ও জনগণের ভাগ্যের পরিবর্তন হবে, আপনারা মনে রাখবেন বিএনপিতে কোন চাঁদাবাজ দুর্নীতিবাজের জায়গা নেই। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিছু কিছু দুর্নীতির কারণে অনেক নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করেছেন তাই দুর্নীতি রুখতে, আইনের শাসন,গণতন্ত্র পণ্য উদ্ধার, স্বাস্থ্য শিক্ষা বেকার যুবকদের কর্মসংস্থান সহ আপনাদেরকে প্রতিষ্ঠা করতে হবে দুর্নীতি মুক্ত সমাজ, তাই আসুন খেটে খাওয়া গরিব, দিনমজুর শ্রমিক ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সমাজ ও দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক