শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

পাগলা-বীরগাঁও রাস্তায় ভাঙন, চরম ভোগান্তিতে মানুষ

Reporter Name / ১৭২ Time View
Update : রবিবার, ৪ মে, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের পাগলা বাজার-বীরগাঁও রাস্তায় ব্যাপক ভাঙনের সৃষ্টি হয়েছে৷ এতে চরম ভোগান্তি পড়েছেন ইউনিয়নের সব গ্রামের মানুষ। আসন্ন বর্ষায় ভোগান্তি আরও বাড়ার আশঙ্কা করছেন বাসিন্দারা।

জানা যায়, ২০২২ সালের ভয়াবহ বন্যার পর রাস্তাটিতে ব্যাপক ভাঙন শুরু হয়। এরপর ২০২৪ সালে আবারও ভাঙন দেখা দিলে বীরগাঁও গ্রামের এক ব্যক্তির নিজ অর্থায়নে গ্রামের কিছু উদ্যমী তরুণদের নিয়ে বাশ ও অন্যান্য সামগ্রী দিয়ে ভাঙন রোধে কিছুটা পদক্ষেপ নিয়েছিলেন। ফলে যাতায়াতের ব্যবস্থা হয়েছিল ইউনিয়নবাসীর।

পাগলা বাজার থেকে বীরগাঁও খালপাড় ব্রিজ পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার এই রাস্তা দিয়ে ইউনিয়নের প্রায় সকল পেশার মানুষেরা চলাচল করেন৷ পাগলা বাজার থেকে সিলেট, সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গার সাথে যোগাযোগ করেন এই এলাকার মানুষ। এই গুরুত্বপূর্ণ রাস্তাটি আবারও ভাঙনের কবলে পড়েছে৷ রাস্তার বিভিন্ন জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে। এই মুহুর্তে যদি রাস্তাটির সংস্কার না হয় তবে বর্ষায় রাস্তাটি যান চলাচলের অনুপযোগী হয়ে মারাত্মক ভোগান্তিতে পড়ার আশঙ্কা করছেন ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ।

এলাকাবাসী বলেন, রাস্তার বিভিন্ন জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে। এতে যান চলাচল বিগ্ন ঘটছে৷ যদি এখন রাস্তাটি ঠিক না করা হয়ে মারাত্মক সমস্যায় পড়তে হবে আমাদের। আমাদের দাবি বর্ষার আগেই দ্রুত এই রাস্তাটি সংস্কার করে দেয়ার দেয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক