শিরোনাম :
প্রকৃত ইসলামই পারে মানবাধিকার ও বাক স্বাধীনতার নিশ্চয়তা দিতে : সুনামগঞ্জের মঈনপুর থেকে মাদক ব্যবসায়ি আটক অকটেন ভাগাভাগি থেকে অগ্নিকাণ্ড! বিড়ির আগুনে কুমিল্লার প্লাস্টিক ফ্যাক্টরি পুড়ে ছাই, দগ্ধ ৩ কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি : ড. আসিফ মিজান পঞ্চগড়ে ফলজ ও ঔষধি গাছের চারা পেল ৬ শতাধিক শিক্ষার্থী পঞ্চগড়ে নদ নদী গবেষণায় লেখক কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে তেঁতুলিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন পঞ্চগড়ে হাসপাতালে চিকিৎসককে মারধরের অভিযোগে আটক পিতাপুত্র 
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু

Reporter Name / ১৪৭ Time View
Update : শনিবার, ২৮ জুন, ২০২৫

পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ের সদর উপজেলায় পুকুরের পানিতে পড়ে ইসরাফিল ইসলাম সাফায়েত নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার ২৮ জুন সকালে উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সাফায়েত একই এলাকার আরিফুজ্জামান মিঠুর ছেলে।

নিহতের পরিবারের বরাদ্দি হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নুর ই আলম বলেন, শনিবার সকালে দুই বছর বয়সী শিশু সন্তান সাফায়েতকে বাড়ির আঙ্গিনায় খেলতে দিয়ে রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েন মা শাপলা আক্তার। পরে রান্নার ফাঁকে বাইরে বের হলে উঠানে ছেলে সাফায়তকে দেখতে পাননি শাপলা আক্তার। পরে তাকে খোঁজাখুঁজি করতে বাড়ির বাইরে বের হন তিনি। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানিতে সাফায়াতকে ভাসতে দেখে চিৎকার শুরু করেন মা শাপলা আক্তার। পরে পরিবারের সদস্যরা তার চিৎকারে ছুটে এলে সাফায়াতকে পুকুরের পানি থেকে উদ্ধার করা হয়। পরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে এলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লা হিল জামান পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ সুরতহাল করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনা নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক