সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

বাংলাদেশকে দুর্নীতির দিক থেকে পাঁচ বার ফার্স্ট বানিয়েছে : মুফতি রেজাউল করিম 

Reporter Name / ১৬৭ Time View
Update : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

রোমান আহমেদ, জামালপুর : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, এই দেশটা একবার দুইবার নয় পাঁচ বার দুর্নীতির দিক থেকে চোরের দিক থেকে ফার্স্ট বানিয়েছে। বিদেশে গেলে যদি জিজ্ঞেস করে আপনি কোন দেশের, যদি বলি বাংলাদেশ, তখন বলবে চোরাগো দেশের লোক।

রবিবার ৭ সেপ্টেম্বর বিকেলে জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ি পৌর এলাকায় দলীয় কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, বাংলাদেশ স্বাধীন হলো ৫৪বছর চলছে। যাদের মাধ্যমে যে নীতি আদর্শের মাধ্যমে দেশ চলছিলো। এদের মাধ্যমে আমাদের ৭১এর স্বাধীনতার যে মূল ঘোষণা ছিলো মানবিক মর্যাদা, ন্যায় বিচার ও নিষ্ঠা। কিন্তু বাস্তবে ৫৩ বছর যারা দেশ পরিচালনা করেছে এই তিনটা শুধু কথায়, কাগজে এবং লেখায় ছিলো বাস্তবে দেখি নাই।

তিনি আরও বলেন, আমাদের এই দেশ যারা পরিচালনা করলো এদের মাধ্যমে আমরা কি পেলাম, হাজার হাজার মায়ের মায়ের কোল গুলো সন্তান হারা হয়ে গেল। আর কোনদিন মা ওই সন্তাকন পাবে না।

উদ্বোধনী অনুষ্ঠানে হাজরাবাড়ি পৌর শাখার আমীর মুফতি মোশারফ হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

এছাড়া আরও বক্তব্য দেন ইসলামি আন্দোলনের সহকারি মহাসচিব মাও. আহদা আব্দুল কাইয়ুম, জেলা আমীর মুফতি গোলাম মোস্তফা, জেলা সেক্রেটারি মাও. সুলতান মাহমুদ সিরাজী, ইসলামি আন্দোলন মেলান্দহ শাখার সভাপতি মুফতি আনোয়ার হোসাইন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক