শিরোনাম :
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে আকাশে মেঘের ঘনঘটা : হাওরপাড়ে কৃষকের চোখে কান্নার জল হাওরবাসীর আহাজারি: নির্বাচনের সময় নেতাদের অভাব নেই, বিপদের সময় কেউ নেই বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনগনের জীবনযাত্রা : শিক্ষা র্থীদের পড়াশুনা মারাত্মকভাবে ব্যাহত ৬০ বিজিবির অভিযানে ৮৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় ২ ডজন মামলার আসামি রেজাউলের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাওয়ের হুমকি আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

বিভিন্ন সমস্যায় জর্জরিত রাজগোবিন্দ সঃ প্রাঃ বিদ্যালয়, পরিদর্শন করলেন জেলা প্রশাসক

Reporter Name / ১২২ Time View
Update : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ শহরের প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

সোমবার সকাল ৯টায় তিনি অনানুষ্ঠানিকভাবে বিদ্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন এবং পাঠদানসহ সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজ-খবর নেন।

পরিদর্শনকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাছমিন বেগম চৌধুরী, সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক আকরাম উদ্দিন, নিউজ-২৪ ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মো. বুরহান উদ্দিনসহ বেশ কয়েকজন অভিভাবক। বিদ্যালয়ের মাঠে মাটি ভরাট, মেয়েদের ওয়াশব্লক নির্মাণ, কলাপসিবল গেট স্থাপন, শিক্ষক সংকট, শিক্ষার্থীদের বসার বেঞ্চ সংকটসহ বিভিন্ন সমস্যা জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন। তিনি সকল সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং পর্যায়ক্রমে দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।

জেলা প্রশাসক এরপর প্রতিটি শ্রেণিকক্ষ পরিদর্শন করে শিক্ষার্থীদের পাঠদান পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এসময় তিনি একটি শ্রেণিতে স্বয়ং পাঠদানও করেন, যা শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে উৎসাহ সৃষ্টি করে।

পরিদর্শন শেষে অফিস কক্ষে বসে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে শতবর্ষপূর্তি উদযাপন বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে বিস্তৃত মতবিনিময় করেন জেলা প্রশাসক।

এ সময় সহকারী শিক্ষক উমা রাণী তালুকদার, দিলদার চৌধুরী, ফারজানা আক্তার, মিফতাহুল জান্নাত, প্রিয়াংকা তালুকদার, অভিভাবক ও প্রভাষক বদরুজ্জামান, মনিকা বর্মন, সুলেখা বর্মন, লাভলী আক্তার, আফসানা বেগম, আফনা বেগম, টুম্পা দাস, মালা রাণী রায়, রিনা আক্তার, আদর মনি রায়, লাইজু বেগম, ফাহিমা বেগম, দুলনা তালুকদার, সুলতা চক্রবর্তীসহ শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক