শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

‎বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় তোমাদের পাশে থাকবে : মাভাবিপ্রবি ভিসি 

Reporter Name / ২৯৭ Time View
Update : সোমবার, ৭ জুলাই, ২০২৫

মোঃ এরশাদ, ‎টাংগাইল জেলা প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত ২য় জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৫-এ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (MBSTUDS) বিতর্ক দল ‘স্বপ্ন চত্ত্বর’।

‎গত ৪ ও ৫ জুলাই দুই দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের স্বনামধন্য ৩২ টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। প্রতিযোগিতায় মাভাবিপ্রবি দল কোয়ার্টার ফাইনালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেমিফাইনালে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (বিইউপি)-কে পরাজিত করে ফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখোমুখি হয়ে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

‎দলের সদস্যরা হলেন—শেখ মহসিন আহমেদ, জামিরুল আলম মিয়াজী ও ইনজামামুল হক জয়। উল্লেখযোগ্যভাবে, শেখ মহসিন আহমেদ প্রতিযোগিতায় তৃতীয় স্পিকার ব্রেক করার কৃতিত্ব অর্জন করেন।

‎এই গৌরবময় অর্জনের পর আজ সোমবার (৭ জুলাই) দলটি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করে।

এ সময় ভাইস-চ্যান্সেলর তাদের অভিনন্দন জানিয়ে বলেন, আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় রানার্সআপ হওয়ার জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। এই অর্জন শুধু তোমাদের ব্যক্তিগত নয়, বরং মাভাবিপ্রবির সম্মান, গৌরব এবং সক্ষমতার প্রকাশ।

‎বিতর্ক এমন একটি শিল্প, যেখানে যুক্তি, বিশ্লেষণ ও চিন্তার গভীরতা প্রকাশ পায়। তোমরা এই মঞ্চে দাঁড়িয়ে যুক্তি দিয়ে সত্যের পক্ষে অবস্থান নিয়েছ, সমাজের নানা বিষয়ে সচেতনতা সৃষ্টি করেছ। এ অর্জন প্রমাণ করে — আমাদের শিক্ষার্থীরা শুধু পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ নয়, বরং তারা বুদ্ধিবৃত্তিক দক্ষতায়ও অনন্য।

‎আমি আশা করি, তোমাদের এই সাফল্য অন্য শিক্ষার্থীদের মাঝেও উৎসাহ যোগাবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় তোমাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানায় এবং ভবিষ্যতেও সর্বাত্মক সহযোগিতা করবে।

‎তোমাদের জন্য শুভকামনা। সামনে আরও বড় অর্জনের আশায় মাভাবিপ্রবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক