শিরোনাম :
পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুনের নেপথ্যে ছিনতাইকারী চক্র, গ্রেফতার ৫ কারেন্টের বাজার যাত্রী ছাউনির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ছয় দফা মেনে নিন ভাঁট ফুল কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা সন্দেহভাজন ৪ জন আটক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

বোদায় সরকারি সহায়তা পেল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবার

Reporter Name / ২৯৪ Time View
Update : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

এম আই আকাশ, বোধ, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় সরকারি সহায়তা পেল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়া পাঁচটি পরিবার।

আজ বৃহস্পতিবার ২১ আগস্ট দুপুরে বোদা উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ১ বান টিন, ২ টি কম্বল, চাল, ডাল, তেল, লবণসহ ১ টি করে শুকনো খাবারের প্যাকেট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম।

এ সময় জেলা দুর্যোগ ও ত্রান অধিদপ্তরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আসিফ আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল উপস্থিত ছিলেন।

জানা যায়, গত ১৯ আগস্ট রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে ছড়িয়ে পড়লে মুহুর্তেই পাঁচটি পরিবারের শোবার ঘর, ছাগল, হাস মুরগী সহ গুরুত্বপূর্ণ মালামাল ভস্মীভূত হয়ে যায়।

ক্ষতিগ্রস্তরা হলেন বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড হরিপুর গ্রামের পয়জল ইসলাম পিতা রহিমউদ্দিন, বাবুল পিতা রহিমউদ্দিন, শাপলা আক্তার স্বামী মৃত হবিবর রহমান, মামুন রশিদ পিতা জুলজালাল, এবং সবুজ পিতা জুলজালাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক