শিরোনাম :
পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু পঞ্চগড়ে স্কুল প্রাঙ্গণে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু কুমিল্লায় ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৭ হাজার গ্রাহক সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কলম বিরতি দুমকিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

বোদা বাজার বণিক সমিতির সাথে ধানের শীষের প্রার্থীর মতবিনিময় সভা

Reporter Name / ২৮০ Time View
Update : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

এম আই আকাশ, বোদা, পঞ্চগড় : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যবসায়ীদের সার্বিক উন্নয়ন এবং অর্থনৈতিক ভাবে বোদা উপজেলাকে একটি আধুনিক এবং মডেল জনপদে পরিনত করতে বোদা বাজার বণিক সমিতির সাথে পঞ্চগড় -২ (বোদা-দেবীগঞ্জ) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী, বিএনপি কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন সম্পাদক, পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ মতবিনিময় করেছেন।

বুধবার ৩ ডিসেম্বর রাতে উপজেলার ধানহাটি মাঠে বোদা বাজার বণিক সমিতির উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভার শুরুতে অসুস্থ বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া পাঠ করা হয়।

সভায় বোদা বাজার বণিক সমিতির সভাপতি ফিরোজ আলম চৌধুরীর সভাপতিত্বে ব্যবসায়িক সমিতির পক্ষ থেকে আলাদা আলাদা ভাবে নেতারা কাচামাল হাটি সম্প্রসারণ, ধানহাটি সম্প্রসারণ, রাস্তাঘাটের মেরামত, বাজার নিরাপত্তা জোরদার সহ তাদের চলমান ব্যবসার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে (বোদা-দেবীগঞ্জ) আসনে সকলেই এক সাথে ধানের শীষের প্রার্থী ফরহাদ হোসেন আজাদের পক্ষে নির্বাচনের মাঠে কাজ করে সর্বোচ্চ ভোটের ব্যবধানে বিজয়ী করতে ঐক্যমত পোষণ করেন ।

বোদা বাজার বণিক সমিতির পক্ষ থেকে বক্তব্য দেন আকতার হোসেন হাসান, মওদুদ খান, জাভেদ মজুমদার খসরু, রাব্বি প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ হোসেন আজাদ বলেন, “আপনাদের সকল সমস্যা সমাধানের জন্য দায়িত্বের প্রয়োজন হয়, আমি কথা দিচ্ছি আগামী নির্বাচনে আপনারা দলমত নির্বিশেষে আমাকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করলে এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে যদি সক্ষম হয়, ইনশাআল্লাহ আমি বোদা উপজেলার সার্বিক উন্নয়নে সকলের মতামতের ভিত্তিতে সমস্যার সমাধানে সর্বোচ্চ চেষ্টা করব। আপনাদের ভোটের আমানত আমি খেয়ানত করব না।”

এ সময় বোদা উপজেলা বিএনপি, পৌর বিএনপির নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবকদল, যুবদল, ছাত্রদল, কৃষকদল, মহিলা দল, ওলামাদল সহ বোদা বাজার বণিক সমিতির বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক