শিরোনাম :
পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু পঞ্চগড়ে স্কুল প্রাঙ্গণে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু কুমিল্লায় ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৭ হাজার গ্রাহক সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কলম বিরতি দুমকিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

ভিতরগড় সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টাকালে তিন বাংলাদেশিকে আটক

Reporter Name / ১০২ Time View
Update : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় সীমান্ত এলাকায় রাতের আঁধারে অবৈধ পথে ভারতে প্রবেশের চেষ্টাকালে তিন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর একটি অভিযানিক দল তাদের আটক করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভিতরগড় বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৭৪৪/৪-আর থেকে আনুমানিক ১৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পোকলাভিটা এলাকায় অভিযান চালায়। এ সময় অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়।

আটকরা হলেন-ঠাকুরগাঁও সদর উপজেলার আচ্চানিমবাড়ী গ্রামের মৃত উপেনের ছেলে শ্রী রাম (৩৫), তার স্ত্রী শ্রী চন্দনা রাণী (৩৩) এবং দিনাজপুর জেলার কাহারোল উপজেলার চান্দুরী গ্রামের মনাব্বরের ছেলে শামীম (৩২)।

জিজ্ঞাসাবাদে তারা জানান, ভারতের ভেতরে প্রবেশের জন্য একাধিক দালাল চক্রের মাধ্যমে মোট ৪৯ হাজার টাকায় চুক্তি করেছিলেন।

তাদের কাছ থেকে নগদ ৯ হাজার ৭৬০ টাকা, দুটি বাটন মোবাইল ফোন ও একটি স্মার্টফোন জব্দ করা হয়।

রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়ন জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

দায়িত্বপূর্ণ সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক