রমজান আলী, মাদারগঞ্জ প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSIS) স্কিমের আওতায় এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এই স্কিমটি বাস্তবায়ন করছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (DSHE), শিক্ষা মন্ত্রণালয় এবং সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (SEDP) এর অধীনে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ সভাপতিত্ব করেন জামালপুর জেলা শিক্ষা অফিসার মোঃ শামছুল আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল আলম, বালিজুড়ী এস.এম. ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ বদিউজ্জামান তালুকদার, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবির উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ এ.এইচ.জেড সরকারি কলেজের অধ্যক্ষের প্রতিনিধি আল আমিন, মাদ্রাসা সুপার আব্দুল মোত্তালিব সেলিম, প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, শিক্ষার্থী প্রতিনিধি জাহিদুর রহমান ও মারিয়া সুলতানা প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার শফিকুল হায়দার।
আয়োজনে সহায়তা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, মাদারগঞ্জ ও জেলা শিক্ষা অফিস, জামালপুর।
পরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ৩০ জন মেধাবী শিক্ষার্থী-এর হাতে ক্রেস্ট, সনদপত্র এবং পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।