শিরোনাম :
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে আকাশে মেঘের ঘনঘটা : হাওরপাড়ে কৃষকের চোখে কান্নার জল হাওরবাসীর আহাজারি: নির্বাচনের সময় নেতাদের অভাব নেই, বিপদের সময় কেউ নেই বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনগনের জীবনযাত্রা : শিক্ষা র্থীদের পড়াশুনা মারাত্মকভাবে ব্যাহত ৬০ বিজিবির অভিযানে ৮৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় ২ ডজন মামলার আসামি রেজাউলের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাওয়ের হুমকি আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

মাভাবিপ্রবিতে হিসাব শাখার উপ-পরিচালক ছুটি ছাড়াই মাসের পর মাস অফিস করছেন না

Reporter Name / ১৩৬ Time View
Update : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

টাংগাইল প্রতিনিধি : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) হিসাব অফিসের উপ-পরিচালক মো. নাজিরুল হকের বিরুদ্ধে দীর্ঘ ছয় থেকে সাত মাস ধরে নিয়মিত অফিস না করার অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানিয়েছে, তিনি প্রায়ই অফিসে অনুপস্থিত থাকেন এবং কোন কোন সপ্তাহে একদিনও অফিসে দেখা যায় না।

হিসাব শাখায় তার কক্ষ পরিদর্শন করে দেখা যায়, ফাইলগুলো টেবিলে পড়ে আছে। দিনের পর দিন ফাইল জমতে জমতে স্তুপ হয়েছে, অথচ তার চেয়ার ফাঁকা পড়ে থাকে।

প্রশাসনিক দায়িত্বে থাকা একজন কর্মকর্তার এ ধরনের অনিয়মে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, “নিয়মিত অফিস না করার কারণে অফিসে কাজের চাপ বাড়ছে, স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।”

এ বিষয়ে জানতে চাইলে হিসাব শাখার পরিচালক (Director of Accounts) মুহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন, “আমিও উনাকে খুঁজছি। উপ-পরিচালক মো. নাজিরুল হকের অনুপস্থিতি নিয়ে বেশ কয়েকটি অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি ইতোমধ্যে আমাদের নজরে এসেছে। এর আগেও অভিযোগের ভিত্তিতে তাকে সতর্ক করা হয়েছিল। আমরা একটি চিঠি রেজিস্ট্রার বরাবর পাঠিয়েছি।”

অন্যদিকে, মো. নাজিরুল হকের অফিসে বার বার গেলেও তাকে পাওয়া যায় না তার টেবিলে। ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে নিজের পরিচয় গোপন করে অন্য নাম বলেন নাজিরুল হক এবং পরে ফোন বন্ধ করে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক