শিরোনাম :
পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুনের নেপথ্যে ছিনতাইকারী চক্র, গ্রেফতার ৫ কারেন্টের বাজার যাত্রী ছাউনির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ছয় দফা মেনে নিন ভাঁট ফুল কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা সন্দেহভাজন ৪ জন আটক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগের চেয়ারম্যান নাজমুস সাদেকীন

Reporter Name / ২৩৯ Time View
Update : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

মোঃ এরশাদ, টাংগাইল প্রতিনিধি : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) অর্থনীতি বিভাগের চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মোঃ নাজমুস সাদেকীনকে নিয়োগ দেয়া হয়। তিনি সদ্য সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. সঞ্জয় কুমার সাহার স্থলাভিষিক্ত হয়েছেন।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে বলে জানা যায় ।

অফিস আদেশে বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের আদেশক্রমে জানাচ্ছি যে, ২০/০৮/২০২৫ তারিখ হতে পরবর্তী ৩ বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রচলিত শর্তে আপনাকে অর্থনীতি বিভাগের বিভাগীয় চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে।

অধ্যাপক ড. মোঃ নাজমুস সাদেকীন বলেন,অর্থনীতি বিভাগের চেয়ারম্যান হিসেবে পুনরায় দায়িত্ব পাওয়া আমার জন্য এক বিশাল সম্মানের বিষয়। এ দায়িত্ব আমাকে যেমন গর্বিত করেছে, তেমনি দিয়েছে বড় ধরনের দায়িত্ববোধ।

আমি বিশ্বাস করি, শিক্ষা ও গবেষণার উৎকর্ষতার মাধ্যমেই একটি বিভাগকে এগিয়ে নেওয়া সম্ভব। শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, গবেষণার সুযোগ বৃদ্ধি, দক্ষ মানবসম্পদ তৈরি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা চালু করার মাধ্যমে আমাদের বিভাগকে আরও সমৃদ্ধ করতে চাই।

আগেও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে আমার। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিভাগের উন্নয়ন কর্মকাণ্ডকে আরও বেগবান করার চেষ্টা করবো।

শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টাই আমাদের প্রধান শক্তি। আমি সকলের সহযোগিতা কামনা করছি, যেন আমরা মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগকে দেশের শীর্ষস্থানীয় একটি বিভাগে পরিণত করতে পারি।

পরিশেষে, বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানাই আমাকে আবারও এ দায়িত্ব প্রদানের জন্য। আশা করি, দায়িত্ব পালনে আমি সবার সহযোগিতা ও দোয়া পাবো।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক