সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

রাজিবপুরে ইয়াবাসহ যুবক আটক

Reporter Name / ১১৪ Time View
Update : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজিবপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। সে ইয়াবা মাসুদ নামে পরিচিত।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুর আড়াইটার দিকে পূর্ব কাচারীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজিবপুর থানার একটি পুলিশের টিম অভিযান চালিয়ে আসাদ মেকারের বাড়ির সামনে থেকে মাসুদ রানা (৩৫) নামের এক যুবককে আটক করে। এসময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।দীর্ঘ দিন থেকে ইয়াবা বেচাকেনার সাথে জরিত।

আটককৃত মাসুদ রানা রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের ফয়জার রহমানের ছেলে।

রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক