শিরোনাম :
পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু পঞ্চগড়ে স্কুল প্রাঙ্গণে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু কুমিল্লায় ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৭ হাজার গ্রাহক সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কলম বিরতি দুমকিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

রাজিবপুরে ভ্যান ও কাকড়া গাড়ির মুখোমুখি সংর্ঘষে নিহত ১ আহত ১

Reporter Name / ৯১ Time View
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

রাজিবপুর (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রাজিবপুরে ভ্যানগাড়ি ও কাকড়া (ট্রলি)গাড়ির মুখোমুখি সংঘর্ষে রাশেল মিয়া(১৯) নামের এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সে উপজেলার সদর ইউনিয়নের বালিয়ামারী ব্যাপারী পাড়া গ্রামের মৃত আমজাদ হোসেন এর ছোট ছেলে।

অপর দিকে জয়নাল আবেদীন (৩৮) নামের আরেকজন গুরুতর আহত হলে, তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। সে একই গ্রামের আজাহার আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, সোমবার বেলা সাড়ে ৩টার দিকে সিমেন্ট ভর্তি একটি ট্রলি বাজারের বড়াই ডাঙ্গী এলাকায় বিপরীত দিক থেকে আসা মাছ ভর্তি এক ভ্যান গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে মাথায় প্রচন্ড চোটলাগে।

উপস্থিত জনতা তাদের রাজিবপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার রাশেলকে মৃত বলে ঘোষনা করে।

অপরজন জয়নালকে ময়মনসিংহে রেফার্ড করে।

এ দিকে ট্রলি গাড়িটি জব্দ করে রাজিবপুর থানায় নেয়া হয়েছে। গাড়ির মালিক রফিকুল ইসলাম চালক পলাতক রয়েছে।

অভিযোগ রয়েছে ট্রলি মালিকগণ প্রশিক্ষণ বিহিন অপ্রাপ্ত চালক দ্বারা অবৈধ কাকড়া গাড়ি চালালেও প্রশাসন কোন ব্যাবস্থা নেন না।

চর রাজিবপুর থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, এ ব্যাপারে এখনও কেউ বাদী হয়ে অভিযোগ করেনি।

অভিযোগ করলে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক