রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পতিত সরকারের সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এর অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া ২টি ঘরের মালামাল উধাও হয়েছে। যার আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা।
জানাগেছে, চলতি বছরের গত ৯ এপ্রিল কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার পোষ্ট অফিস রোডের দক্ষিণ পার্শ্বে ২ টি টিনের দোকান ঘর বুলডুজার দিয়ে গুরিয়ে দেয় দায়িত্ব প্রাপ্ত ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার ভূমি আমিনুল ইসলাম বাবু। সাম্প্রতিক কালে বদলি হয়েছে তিনি।
উক্ত জব্দকৃত মালামাল গুলো নিলামে না দিয়ে ভূমি অফিসের তত্তৃবাবধানে রেখে দেয়। সুযোগ বুঝে সেগুলো উধাও করে আত্নসাত করে। এ ব্যাপারে উক্ত কর্মকর্তার মোবাইলে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।উল্লেখ্য পতিত আওয়ামী লীগ সরকার থাকাকালীন জাকির হোসেন এমপি অবৈধ সম্পদ ও সম্পত্তি সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অথবা জবর দখল করে স্থাপনা নির্মাণ করেছিল।