শিরোনাম :
পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু পঞ্চগড়ে স্কুল প্রাঙ্গণে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু কুমিল্লায় ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৭ হাজার গ্রাহক সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কলম বিরতি দুমকিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

রাজ্যের ১১ বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে স্থায়ী উপাচার্য নিয়োগের দাবি

Reporter Name / ১৮৯ Time View
Update : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬

সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ : রাজ্যের প্রতিটি বিশ্ববিদ্যালয় উপাচার্য না থাকায়, রাজ্যের ১১ টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য স্থায়ীভাবে নিয়োগের দাবিতেই প্রেস ক্লাবে একটি প্রেস কনফারেন্স করেন। ৬ই জানুয়ারি বিকেল ৩ টায় এই কনফারেন্সকে কেন্দ্র করেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত হন। এবং বেশ কয়েকটি দাবী তারা সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন।

এই প্রেস কনফারেন্সে সকল বিশ্ববিদ্যালয় শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে জে ইউ টি এ, সি ইউ টি এ, আর বি ইউ টি এ, বি ইউ টি এ,‌ ভি ইউ টি এ, এন বি ইউ টি সি, ডব্লু বি এস ইউ টি এ, আর ইউ টি এ, ইউ বি কে ভি এস এস, এন এস ও ইউ টি এ, টিচার্স অফ প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটি সহ অন্যান্যরা।

আজকের এই প্রেস কনফারেন্স থেকে বেশ কয়েকটি উল্লেখযোগ্য কথা তুলে ধরে তারা বলেন, সারা জীবন কাজের শেষে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, শিক্ষা-শিক্ষার্থী, শিক্ষা কর্মীদের অবসরকালীন সুযোগ সুবিধা থেকে যেভাবে বঞ্চিত করা হচ্ছে এবং গভীর ষড়যন্ত্র করা হচ্ছে আমরা বিপদের সম্মুখীন হতে চলেছি। সরকার হঠাৎ করে নিয়ম-নীতি বদলে সেই অধিকারে হস্তক্ষেপ করছে, বিপুল ক্ষতির মুখে ফেলার চেষ্টা করছেন, অনেকেই যারা বেতন সহ আর্থিক ক্ষতি স্বীকার করে অবসরকালীন সুযোগ সুবিধার কথা ভেবে এসেছিলেন, তারা আজ বিপদের সম্মুখীন। এমনকি নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রী গবেষকও এই কাজে আসার উৎসাহ হারাবেন বলে জানালেন। কারণ এমনিতেই কেন্দ্রীয় বেতন কাঠামোর তুলনায় এখানে বেতনের হার অনেক কম। কিন্তু সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছেন এখন কোন কিছু করা যাবে না। এমনকি গ্যাজুটির ক্ষেত্রেও বলা হয়েছে, প্রাপ্য টাকার চার ভাগে তিন ভাগ দেয়া হবে। তাহলে বাকী একভাগ কে দেবেন, কোন শর্তে দেবেন আমাদেরকে কিছুই জানানো হচ্ছে না। তাই আমরা এর প্রতিবাদে এবং বিভিন্ন দাবী নিয়ে আজকের এই প্রেস কনফারেন্স ডেকেছি। আমরা কোনভাবেই সরকারের এই নিয়ম মানবো না, আমাদের ন্যায্য মাইনে এবং সরকারি সুযোগ-সুবিধা দিতে হবে।

তাদের দাবি গুলো তুলে ধরে বলেন, কোনভাবে এমপ্লয়ার হিসেবে, বিশ্ববিদ্যালয় এর কাছ থেকে পেনশন, গ্রাজুয়েট, লিভ ইনকেসমেন্ট অনুমোদনের অধিকার কেড়ে নেয়া চলবে না।

কোন অজুহাতেই পেনশন, গ্রাজুয়েটি, লিভ এনগেজমেন্ট এর টাকা কাটা চলবে না, অবসরকালীন সময়ে প্রাপ্য ১০০ শতাংশ টাকা সংশ্লিষ্ট এমপ্লয়কে দিতে হবে, গ্রাজুয়েট এর ক্ষেত্রে ২০২৫ সালের সুপ্রিম কোর্টের অবজারভারকে মান্যতা দিতে হবে।

ডিপিপিজি এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পেনশন দেবার ফরমার বাতিল করতে হবে।

পেনশন কমিউট সহ চালু ব্যবস্থা কোনভাবে বাতিল করা যাবে না।

৩১ শে জানুয়ারি ২০০০ সালে শিক্ষা দপ্তরের ৮৫ নম্বর সার্কুলেশনের ১০ নম্বর অনুচ্ছেদ বাতিল করতে হবে।

এর পাশাপাশি অদ্যাবধি পশ্চিমবঙ্গের যে ১১ টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নাই অবিলম্বে উপাচার্য নিয়োগ করে সেই বিশ্ববিদ্যালয়গুলিকে অচলাবস্থা থেকে দূর করতে হবে।

আজকের এই প্রেস কনফারেন্স থেকে পরিষ্কার ভাবে তাদের দাবিগুলি জানিয়ে দেন। অন্যথায় তারা আরো আন্দোলনে নামবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক