শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

রায়গঞ্জে ভিক্ষুক পাগলীর কুলখানি ও দোয়া মাহফিলে জনতার ঢল

Reporter Name / ১৮২ Time View
Update : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫

মোঃ আখতার হোসেন হিরন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে যুব সমাজের উদ্যোগে ওরেছা নামের এক ভিক্ষুক পাগলীর কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ভোর সাড়ে ৬টায় দোয়া মাহফিল করা হয়। এ  উপলক্ষে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের পশ্চিম লক্ষিকোলা ও  ডুমরাই বাজার যুব সমাজ কল্যাণ সমবায় সমিতির সদস্যদের আয়োজনে এই কুলখানি ও দোয়ার অনুষ্ঠান করা হয়। এতে বিশাল সামিয়ানা টাঙিয়ে মানুষের বসার ব্যবস্থা করা হয়। এরপর পাগলীর রুহেুর মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এতে সাধারণ মানুষ উপস্থিতি ছিলো চোখে পড়ার মত। আয়োজকরা জানান মৃত লতিফুল নেছার একমাত্র মেয়ে ওরেছা পাগলী। তার বয়স হয়ে ছিলো ৮০। জন্মের পর মায়ের  সাথে থাকলেও ছোট বেলায় মা মারা যাওয়ার পর অন্যের বাড়িতে ভিক্ষা করেই চলেছে তার জীবন জীবিকা। এলাকার কারো কাছে মামা পাগলী, কারো কাছে ওরেছা ও বগা পাগলী নামে পরিচিত ছিলেন তিনি।

স্থানীয় ডুমরাই বাজার যুব সমাজ কল্যাণ সমবায় সমিতির সবুজ তালুকদার, অনিক মির্জা, শরিফুল ইসলামসহ অনেকেই জানান, এই ভিক্ষুক পাগলী কখনোই কারো উপকার ছাড়া ক্ষতি করে নাই। এ পৃথিবিতে তার কেউ নাই। তাই আমরা যুব সমাজের উদ্যোগে এই কুলখানি ও দোয়ার আয়োজন করেছি এবং গ্রাম থেকে চাল ও নগদ অর্থ তুলে প্রায় ১৫’শ মানুষের মেহমানদারির আয়োজন করা হয়েছে।

কুলখানি ও দোয়া মাহফিলে আসা, ডুমরাই গ্রামের আকমুল হোসেন, পূর্বপাইকড়া গ্রামের সুজন ইসলাম, মজনু শেখ, বাঐখোলা গ্রামের আব্দুর রহিম, লক্ষীবিষ্ণপ্রসাদ গ্রামের আকুল হোসেনসহ অনেকেই জানান, ঝর বৃষ্টি নেই। যেখানেই ওরেছা পাগলী আমাদের দেখেছে সেখানেই তিনি সব সময় আমাদের বিপদ হবে বলে বাড়িতে যেতে বলেছে। এখন সে আর এই দুনিয়াতে নাই। আজ আমরা সবাই তার কুলখানিতে এসে তার জন্য মন থেকে দোয়া করলাম। মহান আল্লাহ তায়ালা যেনো আমাদের ওরেছা পাগলীকে জান্নাত বাসী হিসাবে কবুল করেন। এলাকার যুব সমাজের এই অসাধারণ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক