শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

রায়গঞ্জে সনাতন ধর্মসভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name / ১৭৩ Time View
Update : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫

মোঃ আখতার হোসেন হিরন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছীতে মানব ধর্ম প্রচারক সংঘের প্রতিষ্ঠাতা মহাযোগী শ্রী শ্রী মৎ ক্ষেপা জীবানন্দ পরমহংসদেব মহারাজজীর ৪২ তম শুভ পদার্পণ তিথী উপলক্ষে সনাতন ধর্মসভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) উপজেলার নিমগাছীর পশ্চিম আটঘরিয়া শাখা সহজাশ্রম প্রাঙ্গনে দিনব্যাপী গীতাযজ্ঞ ও কর্মযোগ বিষয়ে সনাতন ধর্মসভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

সনাতন ধর্মসভা ও কর্মী সম্মেলনে যতীন্দ্র নাথ মাহাতোর সভাপতিত্বে কুড়মালি ভাষার গবেষক উজ্জল কুমার মাহাতো ও রবীন্দ্র নাথ মাহাতোর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে গীতাশাস্ত্র ও মানব ধর্ম নিয়ে আলোচনা করেন সিরাজগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক মানচিত্র কুমার পাল। তিনি তার বক্তব্যে বেদ, উপনিষদ ও গীতার আলোকে ঈশ্বরের একত্বের মহিমা তুলে ধরেন। বিভিন্ন শ্লোকের মাধ্যমে তিনি দেখান যে, সনাতন হিন্দুধর্মে মানুষে – মানুষে কোনো ভেদাভেদ নেই। তিনি দুর্নীতিমুক্ত, শান্তিপূর্ণ, বৈষম্যহীন আলোকিত সমাজ গঠনের লক্ষ্যে সনাতন হিন্দুধর্মের নৈতিক শিক্ষা প্রচারের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি আরো বলেন মানবতাই শ্রেষ্ট ধর্ম। জাতপাত ভুলে বিশ্ব মানবতার মঙ্গল হোক।

এ সময় গীতাশাস্ত্র ও মানব ধর্ম নিয়ে আরো আলোচনা করেন নাটোর গুরুদাসপুরের আচার্য্য প্রবীর কুমার ব্রহ্মচারী, ধুনট জীবানন্দ মঠের সহকারী অধ্যক্ষ আচার্য্য নরেন্দ্র নাথ বসাক, টাঙ্গাইল সখিপুরের মানব ধর্ম প্রচারক সংঘের প্রচারক আচার্য্য সুভাষ চন্দ্র সরকার, কুড়িগ্রাম মানব ধর্ম প্রচারক সংঘের প্রচারক আচার্য্য জয়দেব কুমার সেন। এসময় উপস্থিত ছিলেন বনোয়ারী লাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুবাস চন্দ্র মাহাতো প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক