শিরোনাম :
“সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ’’ এর উদ্যোগে শিক্ষক কর্মচারীদের মানববন্ধন  বোদায় বাসা বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ শ লিটার পেট্রোল জব্দ; ২ জনের কারাদণ্ড ভিডিও ধারণ করতে বাধা দেয়ায় জেলা প্রশাসকের সভা বর্জন করল সাংবাদিকরা  তেঁতুলিয়ায় কৃষককে বিনামূল্য গ্রীষ্মকালীন মুগডাল, আউশ ধান তিল বীজ বিতরণ জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কায় পথচারী নিহত বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তহারা দলের রূপনগর থানা আহবায়ক কমিটির সম্মেলন বালু ধ্বসে শাহ আলমের মৃত্যু : বিল্লালকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে মামলা  দুমকিতে এডিএস এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের পদক প্রদান
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

লাউড়েরগড়ে বালু চাপায় শিক্ষার্থীর মৃত্যু

Reporter Name / ২৬ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর লাউড়েরগড়ে বালুধসে শাহ আলম (১৫) নামের এক শিক্ষার্থীর
মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ১৪ এপ্রিল দুপুরে যাদুকাটা নদীর পূর্বতীর লাউরগড়ের ঢালারপাড় গ্রামসংলগ্ন আলীনুরের ঢালার উৎসমুখে ইজারাবহির্ভূত পূর্ব পাড়ে এ ঘটনা ঘটে।

মৃত শাহ আলম জেলার বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাটের মিয়ারচর গ্রামের সিরাজ আলীর ছেলে। শাহ আলম স্থানীয় মাধ্যমিক স্কুলের ছাত্র ছিল। স্কুল বন্ধ থাকায় শাহ আলম মঙ্গলবার অন্যদের সঙ্গে বালি উত্তোলন করতে আসে।

জাদুকাটা নদীর পূর্ব তীরের স্থানীয় লোকজন ও থানা পুলিশ জানায়, উপজেলার জাদুকাটা নদীর পূর্ব পাড়ের লাউরগড়, ঢালারপাড়, ছাড়ারপাড়, জাঙ্গালহাটির মাথা, রাজারগাঁও, বিন্নাকুলিসহ বিভিন্ন স্থানে ভেকু, সেইভ, ড্রেজার দিয়ে পাড় বা চর কেটে খনিজ বালি বিক্রি করে একাধিক চক্র।

মঙ্গলবার ভোররাতে থেকে শতাধিক শ্রমিক নদীর পাড়-চর কেটে খনিজ বালু অবৈধভাবে উত্তোলন করছিলেন। সকাল ১০টার দিকে লাউড়গড়ের ঢালারপাড়ে আলীনুরের ঢালার উৎসমুখে পাড়ের খনিজ বালি কাটার সময় বালিধসে ট্রলারে অন্যদের সঙ্গে থাকা স্কুলছাত্র শাহ আলম মারা যায়।

এরপর পুলিশকে অবহিত না করেই ঘটনাস্থল থেকে ওই স্কুলছাত্রের লাশ দাফনের জন্য নিজ বাড়ি বিশ্বম্ভরপুরের মিয়ারচর গ্রামে নিয়ে যাওয়া হয়। পরে তাহিরপুর থানার পুলিশ মৃতের বাড়ি থেকে লাশ উদ্ধার করেন।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো আমিনুল ইসলাম স্কুলছাত্রের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার থেকে অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক