শিরোনাম :
পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুনের নেপথ্যে ছিনতাইকারী চক্র, গ্রেফতার ৫ কারেন্টের বাজার যাত্রী ছাউনির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ছয় দফা মেনে নিন ভাঁট ফুল কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা সন্দেহভাজন ৪ জন আটক
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

শিবগঞ্জে বন্যা দুর্গতদের পাশে উপজেলা প্রশাসন, প্রাণীসম্পদ দপ্তরের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

Reporter Name / ২২২ Time View
Update : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে বন্যা দুর্গতদের ত্রাণ বিতরণ ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সহোযোগিতায় বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৫ আগস্ট সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার পাঁকা ইউনিয়নে বানভাসি মানুষের মাঝে ভেটেরিনারি সেবা করা হয়।

এ সময় বন্যা কবলিত এলাকায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে ৭০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয় এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে প্রায় দুইশত পরিবারকে ফ্রী গবাদিপশুর চিকিৎসা পরামর্শ ও বিনামূল্যে কৃমিনাশকসহ বিভিন্ন ওষুধ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজহার আলী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ শাহাদৎ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, ও পাকা ইউনিয়ন চেয়ারম্যানসহ জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

উপস্থিত ব্যক্তিরা এ উদ্যোগের জন্য উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক