শিরোনাম :
কামরুজ্জামান কামরুল হাওর অঞ্চলে বজ্রপাত থেকে কৃষকদের সুরক্ষা আহ্বান পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুনের নেপথ্যে ছিনতাইকারী চক্র, গ্রেফতার ৫
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

সুনামগঞ্জে স্ত্রীকে ডাক্তার দেখাতে গিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ২ জন আহত

Reporter Name / ১৭৬ Time View
Update : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের আনিসা ক্লিনিকে স্ত্রীকে ডাক্তার দেখাতে গিয়ে রোগী দেখানোর সিরিয়াল নিয়ে বাগবিতণ্ডার এক পযার্য়ে ডাক্তার ও স্বেচ্ছাসেবক দলনেতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় চিকিৎসক গোলাম রব্বানী সোহাগ (৩৫) ও স্বেচ্ছাসেবক দলনেতা রায়হান উদ্দীন (৩৮) দুজনেই গুরুত্বর আহত হয়েছেন। আহত রায়হান উদ্দীন সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪ টার দিকে সুনামগঞ্জের হাছননগরস্থ আনিসা হেলথকেয়ার এন্ড ডায়গনস্টিক সেন্টারে এই ঘটনা ঘটেছে।

আহত রায়হান উদ্দিন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। সে শহরের কালী বাড়ি আবাসিক এলাকার সাবেক ইউপি-চেয়ারম্যান মনোহর আলীর ছেলে। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীকে আলট্রাসনোগ্রাম করাতে আনিসা হেলথকেয়ার এন্ড ডায়গনস্টিক সেন্টারে নিয়ে আসেন স্বেচ্ছাসেক দল নেতা রায়হান উদ্দিন। আসার পর রোগীর সিরিয়াল নিয়ে স্ত্রীকে আলট্রাসনোগ্রাম করাতে চাইলে কর্তব্যরত চিকিৎসক গোলাম রব্বানী সোহাগের সাথে বাগবিতন্ডার এক পযার্য়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত স্বেচ্ছাসেবক দলনেতা রায়হান উদ্দীন বলেন, সুনামগঞ্জ আনিসা হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে আমার সহধর্মিণীকে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক কয়েকটি টেস্ট করানোর জন্য পরামর্শ দেন। টেস্ট করানোর জন্য  আমার সহধর্মিণীকে নিয়ে আলট্রসনাগ্রাফির রুমের সামনে প্রায় ২ ঘন্টা যাবত অপেক্ষা করি, এতো দীর্ঘক্ষন অপেক্ষায় থাকলেও আমাদের সিরিয়াল আগে থাকার পরও, আমার পর যারা টেস্টের সিরায়াল নিয়েছিলো তারা টেস্ট করে রিপোর্ট নিয়ে যায়। কিন্তু আলট্রাসনোগ্রাফির জন্য আমি আমার সহধর্মিণীকে নিয়ে দীর্ঘসময় অপেক্ষা করলেও আমার সিরিয়াল দেয়নি, সেই বিষয়ে আলট্রাসনোগ্রাফির   দায়িত্বরত একজনকে জিজ্ঞেস করলে সে বাজে ভাষায় গালিগালাজ করে একপর্যায়ে আক্রমণাত্মক হয়ে কলম দিয়ে আঘাত করে আমাকে, আমি আত্মরক্ষার্থে তার সাথে ধস্তাধস্তি হয় আমার। তার কলমের আঘাতে আমার শরীরের  বিভিন্নস্থানে জখম হয়।

সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ও পৌর কাউন্সিল আব্দুল্লাহ আল নোমান বলেন, যেটুকো শুনেছি দুঃখজনক। তবে স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দীন তার স্ত্রীকে নিয়ে আলট্রাসনোগ্রাফির জন্য আনিসা ক্লিনিকে যান। সেখানে সিরিয়াল নিয়ে ডাক্তারের সঙ্গে বাগবিতণ্ডার এক পযার্য়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধায় উভয়েই আহত হন। সম্প্রীতির শহর সুনামগঞ্জ। সেখানে এমন ঘটনা ঘটতে পারে অবাক লাগছে। এ ঘটনায় উভয় পক্ষই আইনের আওতায় গিয়েছেন। আশা করবো সুষ্ঠু তদন্তের মাধ্যমে মূল রহস্য উদঘাটন হবে।

ডাঃ সুজিত সরকার জানান, শুনেছি আনিসা ক্লিনিকে রোগীর সিরিয়াল নিয়ে ডাক্তার এবং স্বেচ্ছাসেবক দলনেতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়েই আহত হয়েছেন। আমার জানা মতে রায়হান উদ্দীন একজন ভাল মানুষ।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ঘটনার সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থল পুলিশ পাঠিয়েছি। অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক