সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

স্বৈরাচার পালিয়ে গেলে ও তার দোসররা এখন ষড়যন্ত্রে লিপ্ত : আজিজুল বারী হেলাল

Reporter Name / ১২৪ Time View
Update : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

মোঃ মাসুম সরদার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, বাংলাদেশে সকল ধর্মের মানুষের মধ্যে সু- সম্পর্ক রয়েছে, স্বৈরাচার পালিয়ে গেলে ও তার দোসররা এখন ষড়যন্ত্রে লিপ্ত। দেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য নানা অপচেষ্টা চলছে। আগামী নির্বাচনে ওই সব ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙ্গা জবাব দিতে হবে। সংসদ নির্বাচন পিছিয়ে গেলে ২৪ এর গনঅভ্যুত্থান ব্যহত হবে। সেই সুযোগে স্বৈরাচারী পলাতক শক্তিরা দেশে ফিরে পুনরায় নৈরাজ্য চালাবে। তিনি আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে হানাহানি ভেদাভেদ ভূলে সম্প্রীতি বাংলাদেশ গড়ার আহবান জানান। প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি বলেন রুপসা উপজেলাকে মাদক মুক্ত করতে হবে। বি এনপিতে কোন মাদক সম্পর্কিত বেক্তির জায়গা নেই এবং কোন দলে তাদের জায়গা হওয়া উচিত নয়, বিগত সময়ের ফ্যাসিস্ট সরকারের প্রশাসন হলে জনগন মেনে নিবে না। তিনি আরও বলেন বিএনপি সরকার গঠন করতে পারলে রূপসা তেরোখাদা দিঘলিয়ায় পৃথক পৃথক স্টেডিয়াম গড়ে তোলা হবে এবং শিক্ষা ক্ষেত্রে তিনটি উপজেলায় বৈপ্লবিক পরিবর্তন আনা হবে। সুপেয় পানির ব্যাবস্থা করা হবে।

তিনি গতকাল ৩১ আগষ্ট রবিবার বিকেলে রুপসা উপজেলার পালেরহাট স্বনির্ভর ইউনাইটেড মাঠে রূপসা উপজেলা বিএনপি আয়োজিত এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করায় বর্তমান অন্তবর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

সভায় প্রধান বক্তার বক্তৃতা করেন খুলনা মহানগর বিএনপির সাধারন সম্পাদক শফিকুল আলম তুহিন।

বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু,সদস্য সচিব শেখ আবু হোসেন বাবু,যুগ্ম আহবায়ক জুলফিকার আলী জুলু, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল।

রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিকের পরিচালনায় বক্তব্য রাখেন খুলনা জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা শ্রমিকদল সভাপতি উজ্জল কুমার সাহা,খুলনা জেলা কৃষকদলের সাধারন সম্পাদক মোঃ আবু সাঈদ শেখ,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা তুহিন,জেলা মহিলা দলের সভাপতি এ্যাডঃ তসলিমা খাতুন ছন্দা,সাধারণ সম্পাদক সেতারা বেগম,সিনিয়র সহ-সভাপতি শাহানাজ ইসলাম,জেলা তাঁতিদলের সদস্য সচিব মাহামুদুল আলম লোটাস,জেলা জাসাস সদস্য সচিব এ, কে আজাদ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শেখ আঃ রশিদ,এনামুল কবীর,আনিসুর রহমান,মোল্যা রিয়াজুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্য আরিফ মোল্লা, আরিফুর রহমান, আসাফুর রহমান, এম এ সালাম, শেখ শফিকুল ইসলাম, তেরোখাদা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী কওসার আলী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, হুমায়ুন কবির শেখ, বিএনপি নেতা আবুল কালাম গোলদার, রবিউল ইসলাম রবি, হ, এসএম আঃ মালেক, শরিফুল ইসলাম বকুল, মহিউদ্দীন মিন্টু, খান আনোয়ার হোসেন, শেখ আবু সাঈদ, মিকাঈল বিশ্বাস, শাহাবুদ্দিন ইজারাদার, আজিজুর রহমান, দিদারুল ইসলাম, বাশির আহম্মেদ মোল্যা, খন্দকার শরিফুল ইসলাম, হাকিম কাজী, আবুল কাশেম কালা, উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম বাচ্চু, যুগ্ম আহবায়ক মুন্না সরদার, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা হাবিবুর রহমান বেলাল, উপজেলা মহিলা দল নেত্রী মনিরা বেগম, শারমিন আক্তার আঁখি, মোশারফ হোসেন মোসা, বিএনপি নেতা সৈয়দ নিয়ামত আলী, এ্যাডঃ তাফসিরুজ্জামান, বাদশা জমাদ্দার, জাহিদুর ইসলাম রবি,শ,ম হাসিবুর রহমান, সরদার ফরিদ আনোয়ার, হাফেজ মোঃ জাহিদুল ইসলাম, মাসুম বিল্লাহ, সৈয়দ মাহমুদ আলী, আজিজুল ইসলাম,মর্জিনা বেগম, আলতাফ হোসেন,শাহ জামান প্রিন্স, মুক্তাদির বিল্লাহ, আঃ রহমান, মহিতোষ ভট্টাচার্য, কেরামত আলী, খান আলিম হাসান,মাসুদ খান,তরিকুল ইসলাম রিপন, আবুল কাশেম কালা, মাঈনুল হাসান,যুবদল নেতা রনি লস্কর, কামরুজ্জামান নান্টু, শেখ জহিরুল হক শারাদ, খান ওলিয়ার রহমান, রউফ শিকদার,হাফিজুর রহমান, কাজী আঃ কুদ্দুস,ওসমান গনি, ইমতিয়াজ আলী সুজন, আবু সাঈদ, রাজু দাস, নাঈম আহম্মেদ,সাইফুল মোড়ল, ইয়াসিন আলী সরদার,জাহিদু রহমান, মনিশংকর রায়, রুতাপ শেখ, শহিদুল্লাহ বুলবুল, আবু তাহের মোল্যা, জান্নাতুন নাঈম, আলামিন, মৃদুল, মেজবা মোল্লা, আনিসুজ্জামান আনিচ, মহিত মালাকার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক