শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

৩ ওষধের দোকানে ভ্রাম্যমাণ অভিযানে অর্থদণ্ড

Reporter Name / ১৭১ Time View
Update : বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫

মোঃ আখতার হোসেন হিরন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় মেয়াদ উত্তীর্ণ ওষধ বিক্রি করার অভিযোগে ৩টি ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনা করে ৩ দোকানে চার হাজার পাঁচ শত টাকা অর্থদণ্ড করা হয়।

আজ বুধবার দুপুরে সিরাজগঞ্জ ঔষধ প্রশাসনের উদ্যোগে সলঙ্গা বাজারে মাদ্রাসা মোড়ে অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বি এবং অমৃতা শারমীন রাজ্জাক।

এ সময় উপস্থিত ছিলেন ওষধ প্রশাসনের পক্ষে সিরাজগঞ্জের ড্রাগ সুপার মোঃ মামুনার রশিদ সহ পুলিশ প্রশাসন।

সদরের মাদ্রাসা মোড়ের বিসমিল্লাহ মেডিকেল হল,শিশির মেডিকেল হল ও জমজম মেডিকেল হল নামের ৩টি ঔষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ ওষধ ও বিনামূল্যের (সিম্পল) পাওয়া যায়।

 

অভিযানের নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্র্রেট দ্বয় বিসমিল্লাহ মেডিকেল হল মালিককে এক হাজার পাঁচ শত টাকা,শিশির মেডিকেল হল মালিককে দুই হাজার টাকা এবং জমজম মেডিকেল হল মালিককে এক হাজার টাকার অর্থদণ্ড দেন।

 

ঔষধের দোকানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা মারাত্মক ঝুঁকি বয়ে আনে বলে কয়েকজন ঔষধ ক্রেতা দাবি করেছেন। তারা জানান, দীর্ঘ দিন ধরে থানার বেশ কিছু দোকানে মেয়াদ উত্তীর্ণ, নকল ও ভেজাল ঔষধ ক্রয়-বিক্রয় হয়। বিষয়টি প্রশাসনের নজরে আসায় এমন অভিযানকে তারা স্বাগত জানিয়েছেন।

 

এ বিষয়ে সিরাজগঞ্জের ড্রাগ সুপার জানান, দোকানে মেয়াদোত্তীর্ণ ও বিনামূল্যের ঔষধ পাওয়া গেছে। যা কোনো ভাবে গ্রহণযোগ্য নয়। এই অভিযানের মাধ্যমে তাদের সর্তক হওয়ার একটি বার্তা দেওয়া হয়েছে। ঔষধ প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে নিয়ম মেনে অভিযান চালানো ও অর্থ দণ্ড করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক