শিরোনাম :
পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুনের নেপথ্যে ছিনতাইকারী চক্র, গ্রেফতার ৫ কারেন্টের বাজার যাত্রী ছাউনির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ছয় দফা মেনে নিন ভাঁট ফুল কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা সন্দেহভাজন ৪ জন আটক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

অভ‍্যুত্থানের অঙ্গীকার ভুলে গেলে আওয়ামীলীগের পরিণতি ভোগ করতে হবে : এবি পার্টি

Reporter Name / ১৩২ Time View
Update : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে এবি পার্টির জুলাই অভ‍্যুত্থান উদযাপনের অনুষ্ঠানে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, ক্ষমতায় গিয়ে মুক্তিযুদ্ধের অঙ্গীকারের সাথে বিশ্বাসঘাতকতার পরিণাম কি হয়েছে তা শেখ মুজিব জীবন দিয়ে উপলব্ধি করেছে, কিন্তু সে উপলব্ধি থেকে তাঁর কন্যা শিক্ষা নেন নাই। জুলাই অভ‍্যুত্থানের অঙ্গীকার ভুলে গেলে আমরা যে যত বড় অবদানই রাখি না কেন, তাদেরকেও ভবিষ্যতে আওয়ামীলীগের পরিণতি ভোগ করতে হবে।

 

আজ (২৫ জুলাই) বিকেল ৫ টায় চট্টগ্রাম জামালখানস্থ চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে এবি পার্টি চট্টগ্রাম মহানগর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মঞ্জু বলেন, জুলাই কোন একক ব্যক্তির, একক রাজনৈতিক দলের ইশারায় সংগঠিত হয়নি, সংখ্যার বাহাদুরি দিয়ে গণঅভ্যুত্থান হয়না, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান তার একটি প্রমাণ। শহীদ আবু সাঈদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এক আবু সাঈদ সকল রাজনৈতিক দলের চেয়ে বড়।

এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক এডভোকেট গোলাম ফারুকের সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর সদস্যসচিব এডভোকেট সৈয়দ আবুল কাশেম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান লে: কর্ণেল মোঃ দিদারুল আলম (অবঃ), এবি পার্টির জাতীয় নির্বাহী পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর যুগ্ম আহ্বায়ক ছিদ্দিকুর রহমান, সহ- মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী চৌধুরী, চট্টগ্রাম মহানগর যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার যায়েদ হাসান চৌধুরী, শহীদুল ইসলাম বাবুল, চট্টগ্রাম যুব পার্টির সমন্বয়ক আব্দুর রহমান মনির, সহ সমন্বয়ক মোহাম্মদ জাবেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য আতাউর রহমান নূর, হাটহাজারী উপজেলার আহ্বায়ক বোরহান উদ্দিন, হেলাল উদ্দিন, মুক্তিযুদ্ধা হারুনুর রশিদ চৌধুরী, সঞ্জিব চৌধুরী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক