শিরোনাম :
“সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ’’ এর উদ্যোগে শিক্ষক কর্মচারীদের মানববন্ধন  বোদায় বাসা বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ শ লিটার পেট্রোল জব্দ; ২ জনের কারাদণ্ড ভিডিও ধারণ করতে বাধা দেয়ায় জেলা প্রশাসকের সভা বর্জন করল সাংবাদিকরা  তেঁতুলিয়ায় কৃষককে বিনামূল্য গ্রীষ্মকালীন মুগডাল, আউশ ধান তিল বীজ বিতরণ জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কায় পথচারী নিহত বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তহারা দলের রূপনগর থানা আহবায়ক কমিটির সম্মেলন বালু ধ্বসে শাহ আলমের মৃত্যু : বিল্লালকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে মামলা  দুমকিতে এডিএস এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের পদক প্রদান
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

অসাম্প্রদায়িক দেশ গড়তে জামায়াতে ইসলামী সারাদেশে কাজ করছে

Reporter Name / ৪১০ Time View
Update : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

রুপসা প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী রূপসা উপজেলা শাখার আয়োজনে উপজেলা পর্যায়ে সকল সাংবাদিক ও সুধিজনদের সাথে মতবিনিময় সভা করে। রবিবার বিকেল ৩ টায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভা হয়।

মতবিনিময় সভায় সভাপতির বক্তৃতা করেন- জামায়াত ইসলামী রূপসা উপজেলার শাখার আমির মাওলানা মো. লাবিবুল ইসলাম। তিনি বলেন, অসাম্প্রদায়িক দেশ গড়তে জামায়াতে ইসলামী সারাদেশে কাজ করছে। আমাদের নিবন্ধন বাতিল করে আওয়ামীলীগ দেশ ছাড়া হয়েছে। তাদের রাজনীতির কারণে তাদের কোন নেতাকর্মীকে এখন মাঠে পাওয়া যাচ্ছে না। দেশের তৃণমূল পর্যায়ের জনসাধারণের সুখ-দুঃখের সাথী হয়ে জামায়াতে ইসলামী কাজ করবে। এ সময় স্বাগত বক্তৃতা রাখেন প্রভাষক আসাদুজ্জামান।

সভায় শিক্ষক আঃ কাদেরের পরিচালনায় বক্তৃতা করেন জামায়াতে ইসলামী উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ভূইয়া ইমন, সহ সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক মো. আনোয়ার আলী, রূপসা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নাজিম উদ্দীন, জামায়াত ইসলামীর কর্মপরিষদ ও সূরা সদস্য নেতা হাফেজ মো. জাহাঙ্গীর হোসেন, মাওলানা হেকমত আলী, মাওলানা মো. মহিউদ্দিন, মো. সেলিম রেজা, অধ্যাপক আসাদুজ্জামান, মো. হেলাল উদ্দিন, মো. ইকবাল আমির, অধ্যাপক গিয়াস উদ্দিন, রেজাউল ইসলাম, হাফেজ মো. সাইফুল ইসলাম, নাসিম সরদার, মো. সিরাজুল ইসলাম, মো. আঃ কাদের, ডাঃ মো. সাইফুল ইসলাম, হাফেজ মাওলানা গোলাম রসুল, মো. আল আমিন, মো. নাসিম সরদার, ডাঃ মো. রেজাউল কবির খান, মাওলানা মামুনুর রশিদ, মো. ফরিদ শেখ, ছাত্র শিবির নেতা মো. ইসমাইল হোসেন, সৌরভ ইসলাম, প্রান্তবিন আলম, নাহিদুল ইসলাম ইমন, হাসান মীর্জা, ইমাম হুসাইন, যোবায়ের হোসেন, তামিম ইসলাম, ওয়াসিফ হোসেন প্রমূখ।

সভায় রূপসা প্রেস ক্লাব, রূপসা উপজেলা প্রেসক্লাব ও রূপসার বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট পত্রিকার সাংবাদিক এবং সুধিজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক